শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। শনিবার বিক্ষোভে লাল কার্ড দেখিয়ে সড়কে অব্যবস্থাপনা ও প্রশাসনের ব্যর্থতা তুলে ধরেছে তারা। সারা দেশে সব ধরনের পরিবহণে সব সময়ের জন্য হাফ পাস চালুর দাবি জানিয়েছে তারা। আন্দোলনে কোন রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
রিপোর্টার: মিথিলা নাজনীন







