রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে সহিংসতার ঘটনায় শিক্ষার্থীরা দায়ী নয় বলে দাবি করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। তারা বলেছেন, নৈরাজ্যকারীরা সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী নয়।
মঙ্গলবার ২৬ নভেম্বর এক সংবাদ সম্মেলনে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এই দাবি করেন।
তারা বলেন, তৃতীয় পক্ষে প্রবেশ করে উস্কানি দিয়ে শান্তি বিনষ্ট করছে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে ভাঙচুর লুটপাট নিন্দনীয়। সংঘর্ষে না জড়িয়ে শান্তি রক্ষার আহ্বান জানান তারা।
এসময় দায়ীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান শিক্ষার্থীরা।







