চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগে জড়ো হচ্ছে ছাত্র-জনতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ন ১৯, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে শুক্রবার ১৯ ডিসেম্বর রাজধানীর শাহবাগে সমবেত হতে শুরু করেছেন ছাত্র-জনতা। কেউ মিছিল নিয়ে, কেউ ব্যক্তিগত উদ্যোগে সেখানে উপস্থিত হচ্ছেন। হাতে পতাকা, মুখে বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠছে শাহবাগ।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, রাজধানীর নানা এলাকা থেকে দলে দলে মানুষ শাহবাগে এসে জড়ো হচ্ছেন। ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও’, ‘এই বাংলায় আওয়ামী লীগের আস্তানা হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

শনির আখড়া থেকে আসা মাদ্রাসাশিক্ষার্থী আশফাকুর রহমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, একজন প্রকৃত দেশপ্রেমিককে আমরা হারিয়েছি। সারা রাত ঘুমাতে পারিনি। প্রতিবাদ জানাতেই সকাল সকাল এখানে চলে এসেছি। ওসমান হাদির মতো সাহসী মানুষকে হারিয়ে আমরা গভীর শোকে আচ্ছন্ন।

রামপুরা থেকে শাহবাগে আসা ইমরুল কায়েস বলেন, ওসমান হাদির মৃত্যু পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। আমরা শোককে শক্তিতে রূপান্তর করব। এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।

এর আগে বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীতে বিক্ষোভ শুরু হয়। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ছাত্র-জনতা ক্ষোভে ফেটে পড়ে।

জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। গুলি তার মাথায় লাগে। ঢাকায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় থমথমে ও উত্তাল পরিস্থিতি বিরাজ করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জড়ো হচ্ছেন ছাত্র-জনতাজুলাই গণঅভ্যুত্থানশরিফ ওসমান হাদিশাহবাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT