চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক

সাদিয়া আফরিন অমিন্তাসাদিয়া আফরিন অমিন্তা
৯:২১ অপরাহ্ন ১৯, অক্টোবর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক। এসময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে থানায় সোপর্দ করে।

শনিবার (১৯ অক্টোবর) সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিতে আসলে তোপের মুখে পড়েন ছাত্রলীগের পদধারী এই নেতা। আটককৃত নেতা আব্দুল আলিম, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক।

শিক্ষার্থীদের অভিযোগ, জুলাইয়ের ছাত্র-জনতা আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পক্ষে ছিলো সে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হলের সিট বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলো। এমনকি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অসুস্থতার কারণ দেখিয়ে মানবিক সহায়তা গ্রহণ করলে সেখান থেকেও টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফখরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলনের বিরোধিতা, সিট বাণিজ্য, টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ করেন। পরীক্ষা দিতে আসলে সে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে। আমরা প্রক্টরিয়াল বডি তার নিরাপত্তার স্বার্থে সেফলি ইবি থানায় নিয়ে আসছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি শোনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হই। তারপর যেনো মব জাস্টিস না হয় সেজন্য প্রক্টরিয়াল বডি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সহায়তায় নিরাপদে থানায় নিয়ে আসছি। এখানে তার বিরুদ্ধে আগের কোনো মামলা রয়েছে কি না, বা কোনো অভিযোগ রয়েছে কি না। এসব বিষয় দেখে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো মামলা হবে কি না জানতে চাইলে বলেন, আমরা প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টারা এ বিষয়ে বসে পরবর্তীতে সিদ্ধান্ত নিবো।

Reneta

এ বিষয়ে ইবি থানার এসআই এবং সেকেন্ড অফিসার মেহেদী হাসান বলেন, ক্যাম্পাসে তোপের মুখে পড়লে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় তাকে থানায় নিয়ে আসা হয়। আমরা থানায় তাকে হেফাজতে রাখছি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সিদ্ধান্ত নিয়ে যেভাবে আগাতে বলবে আমরা সেভাবে পদক্ষেপ নেবো।

Jui  Banner Campaign
ট্যাগ: কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ছাত্রলীগ নেতা আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

আমাদের সেনাপ্রধানকে তো চেনেন?

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিচারকদের অবকাশকালীন ছুটি হবে দুই দফায়

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কত আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেল আইসিসি?

ফেব্রুয়ারি ১০, ২০২৬

কোটি টাকায় অপূর্ব-নীহা-সৌখিন ত্রয়ীর তিন নাটক!

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT