চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে ভারতে আলোচনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ন ০৫, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করার বিষয়ে ভারতে নতুন করে বিতর্ক ও আলোচনা জোরালো হচ্ছে। বিশেষ করে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ায় এ ধরনের একটি আইন কার্যকর হওয়ার পর বিষয়টি ভারতে নতুন করে গুরুত্ব পেয়েছে।

আজ (৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ভারতে অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন তেলুগু দেশম পার্টির সংসদ সদস্য এলএসকে দেবরায়ালু গত সপ্তাহে একটি প্রাইভেট মেম্বার বিল উত্থাপন করেছেন, যেখানে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এটি সরকারি বিল নয় এবং আইনে পরিণত হওয়ার সম্ভাবনাও কম, তবু এটি সংসদে আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারে।

দেশটির দক্ষিণাঞ্চলের অন্তত দুটি রাজ্যের মন্ত্রীরা জানিয়েছেন, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে এই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর হবে কি না, তা তারা খতিয়ে দেখছেন। পাশাপাশি গত সপ্তাহে প্রকাশিত ভারতের ইকোনমিক সার্ভেতে ফেডারেল সরকারকে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সভিত্তিক সীমা আরোপের বিষয়টি বিবেচনার সুপারিশ করা হয়েছে। যদিও এই সুপারিশ বাধ্যতামূলক নয়, তবে এটি ভবিষ্যৎ নীতিনির্ধারণে প্রভাব ফেলতে পারে।

এরই মধ্যে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য বেশিরভাগ সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করেছে। এই আইনের আওতায় প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে এবং কম বয়সীদের অ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলো।

ইউরোপেও একই ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে। সম্প্রতি ফ্রান্সের নিম্নকক্ষে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাস হয়েছে, যা এখন সিনেটের অনুমোদনের অপেক্ষায়। যুক্তরাজ্যও এই ধরনের নিষেধাজ্ঞা বিবেচনা করছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতসামাজিক যোগাযোগমাধ্যম
শেয়ারTweetPin

সর্বশেষ

কুমিল্লা-৪ আসনে বিএনপির সমর্থন পেলেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বাস-ইজিবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ৮

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: কানাডার প্রতিনিধি

কানাডায় অপরাধ ও দুর্নীতির অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়া কোনো প্রস্তুতি বাকি নেই: ইসি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT