পরিবেশ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

বঙ্গোপসাগরে ঝড়ের কারণে বাতাসের গতি বৃদ্ধি, ঝড়ের পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে ঝড়ের কারণে বাতাসের গতি বৃদ্ধি, ঝড়ের পূর্বাভাসের জন্য প্রস্তুতি নিচ্ছে স্থানীয় মানুষ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের দশটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪শে জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, ফরিদপুর, মাদারপুর এবং খুলনা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস, যার প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

বিষয়:আবহাওয়া অধিদপ্তরঝড়ের পূর্বাভাসপূর্বাভাস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…