চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজব বন্ধে চাই কড়া পদক্ষেপ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৫৩ অপরাহ্ণ ২১, জুন ২০২২
সম্পাদকীয়
A A

সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণায় যখন বন্যার ভয়াবাহ তাণ্ডব চলছে, খেয়ে না খেয়ে অসংখ্য আশ্রয়হীন মানুষের লড়াই করছে বাঁচার জন্য; তখনই একদল হীন প্রকৃতির মানুষ সরকার বিরোধীতার মানসিকতায় মিথ্যা গল্প বানিয়ে গুজব ছড়াতে ব্যস্ত। সেই মিথ্যাকে সাধারণ মানুষের কাছে কথিত সত্য হিসেবে তুলে ধরতে তারা অশ্রয় নিয়েছে নানান কৌশলের। সেই কৌশলে কখনো তারা ব্যবহার করেছে অন্য দেশের পুরানো ছবি, আবার কখনো দেশের মধ্যে অনেকদিন আগে ঘটে যাওয়া ঘটনার ভিডিও-ছবি সম্পাদনা করে সেটাকে বর্তমানের বলে চালিয়ে দেওয়া অচেষ্টা করেছে।

সম্প্রতি আমরা দেখেছি, বন্যা দুর্গত অসহায় মানুষের মধ্যে ভয় ছড়িয়ে দিতে একটি মহল ওইসব এলাকায় ‘গণহারে ডাকাতি’ চলছে বলে গুজব রটিয়ে দেয়। আর সেই খবর যখন নিয়ন্ত্রণহীন সামাজিক যোগাযোগ মাধ্যমকে বাহন করে দ্রুত ছড়িয়ে যায় দেশ থেকে দেশান্তরে, তখন সাধারণ মানুষের বিশ্বাসেও তা কড়া নাড়তে শুরু করে। মাত্র কয়েকদিনের ব্যবধানে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা থেকে সেই গুজব ডাল-পালা মেলে বৃক্ষে পরিণত হয়। কেননা তার পেছনে থাকে অত্যন্ত শক্তিশালী এক চক্র। একের পর এক ঘটনার সঙ্গে জড়িত যারা।

এই শক্তিশালী চক্রটিকে বারবার সক্রিয় হয়ে উঠতে দেখা গেছে। গত কয়েক বছরে এদের দেখা গেছে, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের সময়, তাদের ফাঁসির রায় কার্যকরের সময়, শাহবাগে গণজাগরণ মঞ্চের উত্তাল আন্দোলনের সময়, সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক নির্যাতনে এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্মকাণ্ডের সফল পরিসমাপ্তির সময়। সর্বশেষ তাদের অপতৎপরতা শুরু হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ ঘোষণার পর। বন্যা দুর্গত এলাকায় কথিত ‘গণহারে ডাকাতি’ও এরই অংশ।

এসব কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বিষয়টি নিয়ে জনগণকে সতর্ক থাকতে বলেছে। কয়েকদিন আগে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘একটি মহল পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বন্ধের ষড়যন্ত্র করছে। আপনাদের সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে। তাদের কিন্তু একটা উদ্দেশ্য আছে; কিছু কিছু তথ্যও আমরা পেয়েছি। এমন একটা ঘটনা ঘটানো হবে, যেন ২৫ তারিখে আমরা উদ্বোধনী অনুষ্ঠান করতেই না পারি।’

বন্যা পরিস্থিতির মধ্যে যারা ডাকাতির গুজব রটিয়েছে, তাদের তালিকা তৈরি করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. মুজিবুর রহমান। তিনি বলেছেন, গুজব রটনাকারীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমরা মনে করি, এসব গুজব ছড়ানোর কাজে যে ব্যক্তি বা গোষ্ঠী জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই হবে। তাবেই এসব অপতৎপরতা বন্ধ হবে। না হলে বারবার স্বরূপ দেখাবে তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুজবনেত্রকোণাপদ্মা সেতুপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবন্যাসিলেটসুনামগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT