চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন রোহিঙ্গার পেট এক্স-রে করে মিলল ৪ হাজার ইয়াবা

রবিউল হক রবিরবিউল হক রবি
৯:০৭ পূর্বাহ্ন ১০, নভেম্বর ২০২৩
জনপদ, ফেনী
A A

ফেনীতে বিশেষ কায়দায় পেটে করে বহন করার সময় ৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।

গতকাল ৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াইঅংপ্রম্ন মারমা পুলিশ মিডিয়া সেলের মাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। আটক তিনজন হলেন টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের সাগর (১৯), সঞ্চিতা বেগম (২৫) এবং খালেদা বেগম (২৭)।

বুধবার ৮ নভেম্বর রাতে ১১টার দিকে ফেনী মডেল থানাধীন দক্ষিণ চাড়ীপুর ১৩নং ওয়ার্ডস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী পল্লী বিদ্যুৎ সাব-ষ্টেশন এর সামনে থেকে তাদের আটক করা হয়। পুলিশ তাদের সন্দেহ না করার জন্য দুই নারীর সঙ্গে দুটি শিশু সন্তানও ছিল। তারা মিরেরসরাই এনা পরিবহনের কাউন্টারের সামনে থেকে ঢাকার উদ্দেশ্যে প্রাইভেটকারে ওঠেন।

ফেনী মডেল থানার এসআই মোঃ মোতাহের হোসেন জানান, নিয়মিত টহল অভিযান পরিচালনাকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে সন্দেহ হলে সেটি থামিয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা তাদের সঙ্গে ইয়াবা থাকার কথা অস্বীকার করেন।

পরে পুলিশ তাদেরকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এক্স-রে করায়। এক্স-রে রিপোর্ট সামনে এলে তারা পুলিশের কাছে ইয়াবার কথা স্বীকার করে। তারা জানায়, তারা সিন্থেটিককে মোড়ানো ইয়াবাগুলো কলার মাধ্যমে সেবন করেছিলেন। পরে গন্থব্যে পৌঁছে পায়ুপথ দিয়ে সেগুলো বের করে পরিষ্কার করে যথাস্থানে পৌঁছে দেওয়ার কথা ছিল।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটকের পর ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক্স-রেতে তাদের পেটে ইয়াবার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ইয়াবাসহ আটক ৩ রোহিঙ্গার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াবারোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT