চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল নিয়েই বিশ্বকাপে আয়ারল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ন ১০, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

গত বছরের অক্টোবরে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করে আয়ারল্যান্ড। সফরে বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচে জয় পেলেও পরের দুটি হেরে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করেছিল আইরিশরা। হেরে যাওয়া সেই ১৫ সদস্যের দল অপরিবর্তিত রেখে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হতে চলা বিশ্বকাপে যাচ্ছে তারা।

টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য শনিবার পল স্টার্লিংকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল দিয়েছে। অভিজ্ঞ ব্যাটা স্টার্লিং টানা দ্বিতীয়বার আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেবেন। এই স্কোয়াডের ১২ জনই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন।

আসন্ন টুর্নামেন্ট দলের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে আয়ারল্যান্ড জাতীয় দলের নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বড় প্রত্যাশার কথা জানান। হোয়াইট বলেন, ‘এই টি-টুয়েন্টি বিশ্বকাপের অপেক্ষায় আমরা কতটা উন্মুখ, তা ভাষায় প্রকাশ করা কঠিন। ২০২২ সালের স্মরণীয় আসরের পর ২০২৪ সালে আমরা হয়তো প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি, আর তখন থেকেই সেই ভুলগুলো শোধরানোর জন্য আমরা মুখিয়ে আছি।’

বিশ্বকাপের গ্রুপ ‘বি’তে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে। আগামী ৮ ফেব্রুয়ারি কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আয়ারল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ পর্বে তাদের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।

বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি হিসেবে ২৩ থেকে ৩১ জানুয়ারির মধ্যে ইতালির বিপক্ষে তিনটি এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

আয়ারল্যান্ডের বিশ্বকাপ দল
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিৎজ, কার্টিস ক্যাম্ফের, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেস, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লোরকান টাকার (উইকেটরক্ষক), বেন হোয়াইট ও ক্রেগ ইয়ং।

Jui  Banner Campaign
ট্যাগ: আয়ারল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাস্টার্লিং
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর আকাশ আংশিক মেঘলা

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

মাদক সম্রাটের মৃত্যুতে রক্তাক্ত মেক্সিকো, ন্যাশনাল গার্ডের ২৫ সদস্য নিহত

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

কলম্বো নাকি কলকাতা, কোথায় গড়াবে বিশ্বকাপের সেমি

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ যাত্রীর মৃত্যু

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

চার বছরে ইউক্রেন যুদ্ধ: চাপ বাড়ছে রাশিয়ায়

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT