চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়েমেনে সৌদি জোটের হামলায় পলাতক এসটিসি নেতা আল-জুবাইদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় ট্রানজিশনাল কাউন্সিলের সভাপতি, আইদারাস আল-জুবাইদি,  ছবি: সংগৃহীত।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় ট্রানজিশনাল কাউন্সিলের সভাপতি, আইদারাস আল-জুবাইদি, ছবি: সংগৃহীত।

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দেশটির দক্ষিণাঞ্চলীয় ধালি প্রদেশে বিমান হামলা চালিয়েছে। জোটের দাবি, বিচ্ছিন্নতাবাদী বাহিনীর বিরুদ্ধে এ হামলা চালানো হয়েছে, কারণ তাদের নেতা আইদারুস আল-জুবাইদি নির্ধারিত বিমানে রিয়াদে যাওয়ার কথা থাকলেও তা না করে পালিয়ে গেছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) ভোরে দেওয়া এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর নেতা আইদারুস আল-জুবাইদির মঙ্গলবার রাতে ইয়েমেনের এডেন শহর থেকে রিয়াদে যাওয়ার কথা ছিল। সেখানে তার সংগঠন ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যকার সংঘাত নিরসনে আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল।

তবে আল-জুবাইদি ওই বিমানে ওঠেননি এবং অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন বলে দাবি করেছে জোট। তার বর্তমান অবস্থান এখনও অজানা।

জোট জানায়, আল-জুবাইদির সংঘাত আরও বাড়ানোর ও বিস্তৃত করার চেষ্টা ঠেকাতে স্থানীয় সময় ভোর ৪টায় প্রাক-প্রতিরোধমূলক হামলা চালানো হয়।

এ বিষয়ে এসটিসির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Reneta

উল্লেখ্য, এসটিসি শুরুতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে উত্তর ইয়েমেন নিয়ন্ত্রণকারী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করেছিল। তবে গত ডিসেম্বর সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে তারা হামলা শুরু করে এবং দক্ষিণ ইয়েমেনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলে।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সমর্থনপুষ্ট এ গোষ্ঠীর অগ্রযাত্রায় দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটে। রিয়াদের সতর্কবার্তা উপেক্ষা করে এসটিসি হাদরামাউত ও মাহরা প্রদেশসহ দক্ষিণ ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়েমেনএসটিসি নেতা আল-জুবাইদিসৌদি আরবহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT