চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহাম্মদপুরে স্থাপন হচ্ছে অত্যাধুনিক ‘চন্দ্রিমা শপিং কমপ্লেক্স’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ন ১০, জুন ২০২৩
বাংলাদেশ
A A

মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিং সোসাইটিতে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে চন্দ্রিমা হাউজিং কর্তৃপক্ষের তত্বাবধানে স্থাপন হচ্ছে বহুতল বিশিষ্ট অত্যাধুনিক ‘চন্দ্রিমা শপিং কমপ্লেক্স।’

চন্দ্রিমা শপিং কমপ্লেক্স আন্তর্জাতিক মানের সেন্ট্রাল এসি সল্যুশন নিশ্চিত করবে ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেড—প্রত্যাশা প্রতিষ্ঠানটির।

প্রতিষ্ঠানটি জানায়, আন্তর্জাতিক মানের শপিং এক্সপিরিয়েন্স নিশ্চিত করতে আইকনিক এই শপিং কমপ্লেক্সে থাকছে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম সহ নানাবিধ অত্যাধুনিক সুযোগ-সুবিধা। ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস হচ্ছে দেশের সর্ববৃহৎ ভিআরএফ এয়ার কন্ডিশনিং সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান।

শপিং কমপ্লেক্স-এ সর্বোচ্চ মানের এয়ার কন্ডিশনিং সিস্টেম নিশ্চিত করতে সম্প্রতি চন্দ্রিমা হাউজিং সোসাইটি কর্তৃপক্ষ চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকার স্বনামধন্য ইঞ্জিনিয়ারিং কোম্পানি, ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেড’র সাথে।

চুক্তি অনুযায়ী ট্রাইটেক এই প্রকল্পের জন্য ৮০০ টন মিডিয়া ব্র্যান্ডের লেটেস্ট ভিআরএফ সিস্টেম ভি-৮ সরবরাহ করবে। যা বর্তমান বাজারে প্রচলিত ভিআরএফ সিস্টেম গুলোর চেয়ে প্রায় ২৮ শতাংশ বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।

জানা যায়, বাংলাদেশে কমার্শিয়াল বিল্ডিংগুলোতে এফিশিয়েন্ট সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং নিশ্চিত করতে ট্রাইটেক এবং মিডিয়া ১৫ বছরেরও বেশি সময় ধরে একসাথে কাজ করে আসছে। এই পার্টনারশিপ থেকে ট্রাইটেক প্রায় শতাধিক প্রজেক্টে ১০ হাজারের বেশি ভিআরএফ এসি ইউনিট ইনস্টল করার অভিজ্ঞতা অর্জন করেছে।

Reneta

ট্রাইটেক ইতিমধ্যেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শপিং কমপ্লেক্সে সফলতার সাথে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সরবরাহ করেছে।এর মধ্যে উল্লেখযোগ্য কিছু শপিং কমপ্লেক্স হচ্ছে- দেশের তৃতীয় বৃহত্তম শপিং কমপ্লেক্স প্ল্যানেট এসআর, ফিনলে সাউথ সিটি শপিং মল, আরএম সেন্টার, সাভার সিটি সেন্টার, সিভিল সরওয়ার প্লাজা, সোনালী স্কয়ার, পদ্মা ফিউচার শপিং সেন্টার ইত্যাদি।

প্রজেক্টের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চন্দ্রিমা রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মো. সরওয়ার খালেদ এবং ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার শেখ আসিফুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রিমা রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড-এর ডিরেক্টর মো. নাজিব আমজাদ, ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেড- এর ডিরেক্টর ইঞ্জিনিয়ার রাজিব রায়হান।

ট্যাগ: কমার্শিয়াল বিল্ডিং
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি ১, ২০২৬

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ১, ২০২৬

তারেক রহমানের পক্ষে ভোট চেয়েছেন শর্মিলা রহমান সিঁথী

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT