চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ ভিডিও কলে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ন ২৩, মার্চ ২০২৬
- সেমি লিড, স্বাস্থ্য
A A

হঠাৎ করেই সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিডিও কলে হাজির হন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ঈদের ছুটিতে তৃণমূল পর্যায়ের চিকিৎসাসেবা কার্যক্রম কেমন চলছে, তা সরেজমিনে জানতেই এই উদ্যোগ নেন তিনি।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে প্রতিমন্ত্রী সিরাজগঞ্জ থেকে ভিডিও কলের মাধ্যমে সীমান্তবর্তী ওই হাসপাতালের জরুরি বিভাগ ও ইনডোর ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও রোগীদের সঙ্গে কথা বলেন।

হাসপাতালে কর্মরত চারজন চিকিৎসকের মধ্যে একজনকে না পেয়ে তার বিষয়ে খোঁজ নিতে নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি উপস্থিত চিকিৎসক ও নার্সদের ঈদের শুভেচ্ছা জানান এবং ছুটির মধ্যেও দায়িত্ব পালনের জন্য তাদের ধন্যবাদ জানান।

চিকিৎসকদের উদ্দেশে ড. এম এ মুহিত বলেন, “আপনারা এই দুর্গম এলাকায় মানুষের ভরসা। আপনাদের ত্যাগের কথা সরকার জানে।” তিনি জানান, তৃণমূলের মানুষ যেন সময়মতো স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে সরকার কঠোরভাবে নজরদারি করছে।

ভিডিও কলে জরুরি বিভাগের নার্স ও সাধারণ রোগীদের সঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। চিকিৎসাসেবার মান নিয়ে তাদের অভিজ্ঞতা জানতে চান এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ খাতে একটি সমন্বিত রোডম্যাপ চূড়ান্ত করেছে। দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদের ছুটিজকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সড. এম এ মুহিতডাক্তার অনুপস্থিতিতৃণমূল চিকিৎসানার্সবাংলাদেশ স্বাস্থ্যখাতভিডিও কলরোগীসেবাসিলেটস্বাস্থ্য প্রতিমন্ত্রীস্বাস্থ্যসেবাহেলথ কার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের টানা ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

মার্চ ২৪, ২০২৬

এক-এগারোর আলোচিত সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

মার্চ ২৪, ২০২৬

রাজধানীর কাছে গড়ে তোলা হয়েছে ভিন্নধর্মী কিছু বিনোদনকেন্দ্র

মার্চ ২৪, ২০২৬

স্টার সিনেপ্লেক্সে গ্রাহক হয়রানির অভিযোগ, অমির তীব্র ক্ষোভ

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT