চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়া সহ কুমিল্লা-সৈয়দপুরেও হচ্ছে ‘স্টার সিনেপ্লেক্স’র শাখা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ন ০৩, অক্টোবর ২০২১
বিনোদন
A A

একের পর এক নতুন শাখার ঘোষণা দিচ্ছেন স্টার সিনেপ্লেক্স এর চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। এবার আরো একটি সুসংবাদ দিলেন তিনি।

জানালেন, ২০২২ সালের মাঝামাঝি সময়ে বগুড়ার সাতমাথা মোড় নওয়াব বাড়ি রোডে ‘স্টার সিনেপ্লেক্স’ নতুন শাখা চালু হবে।সেখানে থাকবে দুটি স্ক্রিন। সিনপ্লেক্সটির আসন সংখ্যা হবে ৪২৫টি।

৩ অক্টোবর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে স্টার সিনেপ্লেক্সের সঙ্গে বাংলাদেশ পুলিশের এ.আই.জি (কল্যাণ ট্রাস্ট) এর এক চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে এমনটা জানান মাহবুব রহমান রুহেল।

তিনি বলেন, বগুড়ার পর কুমিল্লা, সৈয়দপুরে পুলিশ কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় পুলিশ প্লাজাগুলোতে সিনেপ্লেক্সের শাখা থাকবে। রাজধানীর মতো ঢাকার বাইরের সিনেপ্লেক্সগুলোতে উন্নত পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তির সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের উপযোগী সব সুবিধা থাকবে।

দেশের সিনেমা হলের প্রসারে ২০২৩ সালের মধ্যে স্টার সিনেপ্লেক্স ধীরে ধীরে উত্তরা, রাজশাহী, চট্টগ্রামেও চালু হওয়ার কথা জানান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান রুহেল।

পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সিনেপ্লেক্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি মাহবুবুর রহমান ভুঁইয়া, এডিশনাল ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, এআইজি ফেরদৌস আলম চৌধুরীসহ অনেকে।

Jui  Banner Campaign
ট্যাগ: বসুন্ধরালিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমাস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT