চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনে স্ট্যান্ডিং টিকিট ২৫ শতাংশের বেশি বিক্রি করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ন ০৪, জুন ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনে স্ট্যান্ডিং টিকিট ২৫ শতাংশের বেশি বিক্রি করা হবে না, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ (৪ জুন) বুধবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোনো যাত্রী ট্রেনের ছাদে উঠলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছাদে যাত্রা বিপজ্জনক—এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।

এ সময় তিনি দাবি করেন, এবার ট্রেনের টিকিটে কোনো কালোবাজারির ঘটনা ঘটেনি। আমরা গোয়েন্দা নজরদারি জোরদার করেছি। যারা কালোবাজারি করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

কোরবানির ঈদ সামনে রেখে হাটে জোর করে পশুবাহী ট্রাক প্রবেশ করানোর ঘটনা সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে জোর করে পশুর ট্রাক হাটে প্রবেশ করালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন বলে জানান তিনি।কমলাপুর স্টেশন ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রেনে স্ট্যান্ডিং টিকিটস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির দৌঁড়ে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

বিসিবি সভাপতির পদত্যাগ প্রশ্নে যা বললেন ফারুক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামী নূরা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

ভারতের বিপক্ষে ‘প্রথম ফাইনালে’ নামছে উইন্ডিজ

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

ঠিকাদারকে তুলে নেওয়ার হুমকি, ছাত্রদল নেতার কলরেকর্ড ভাইরাল

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT