ঘূর্ণিঝড় মোখা: ৫ বোর্ডে ১৪ মে’র এসএসসি পরীক্ষা স্থগিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, পরীক্ষার কেন্দ্রের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি/সমমান পরীক্ষার ১৪ মে (রবিবার) অনুষ্ঠিতব্য ৫ শিক্ষাবোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।
ওই পাঁচটি শিক্ষাবোর্ড হলো- চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
অন্যান্য বোর্ডসমূহের উক্ত তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






