চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন নিয়মে এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A

আগামী ১৫ সেপ্টেম্বর হতে সারাদেশে এসএসসি দাখিল ও এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এ কথা বলেন।

এবার বৈশ্বিক অতিমারির কারণে পরীক্ষার বিষয়, নম্বর ও সময় কমিয়ে আনা হয়েছে এবং পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ পরীক্ষা সকাল ১০ টার পরিবর্তে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের ১৯ জুন এ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট বিভাগসহ ময়মনসিংহ অঞ্চল ও উত্তরাঞ্চলের কিছু জেলাতে বন্যার কারণে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

তিনি আরো বলেন, ভবিষ্যতে প্রাকৃতিক দূর্যোগে দেশের কোন অঞ্চল আক্রান্ত হলে কেবল সে অঞ্চলের পরীক্ষা স্থগিত হবে। অন্যান্য বোর্ড বা অঞ্চলের পরীক্ষা চলমান থাকবে।

চলতি বছরে নয়টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল ( ভোকেশনাল) পরীক্ষায় ২৯ হাজার ৫৯১টি প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী অংশ নেবে। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন, দাখিল পরীক্ষায় ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন অংশ নেবে।

Jui  Banner Campaign
ট্যাগ: এসএসসি ও সমমানের পরীক্ষাশিক্ষামন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

আল-ইত্তিহাদ ছেড়ে আল-হিলালে গেলেন বেনজেমা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বাংলাদেশের সাথে সংহতি পাকিস্তানের ‘নাটক’ ছাড়া কিছুই নয়

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার উপকূলে পরিবারকে বাঁচাতে এক কিশোরের ঘণ্টার পর ঘণ্টা সাঁতার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মোদির সঙ্গে ফোনালাপের পর ভারতের শুল্ক কমানোর ঘোষণা ট্রাম্পের

ফেব্রুয়ারি ৩, ২০২৬

দেশের ৪ বেসরকারি কলেজের নাম পরিবর্তন

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT