চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টুয়েলভথ ফেল’কে টেক্কা দিচ্ছে যে সিনেমা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ন ১৩, মে ২০২৪
বিনোদন
A A

ট্রেলার মুক্তির পর থেকেই আলোড়ন সৃষ্টি করেছিল চোখে দেখতে না পাওয়া বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী শ্রীকান্ত বোলার জীবনীভিত্তিক সিনেমা ‘শ্রীকান্ত’। এবার মুক্তির মাত্র তিন দিনে বক্স অফিস মাতাচ্ছে স্বল্প বাজেটের এই সিনেমা।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির মাত্র তিন দিনে ভারতীয় বক্স অফিসে রাজকুমার রাও অভিনীত এই ছবি আয় করেছে ১১.৫ কোটি রুপি। যা মুক্তির প্রথম তিন দিনের আয়ের দিক থেকে বিধু বিনোদ চোপড়ার ‘টুয়েলভথ ফেল’ কেও টেক্কা দিচ্ছে। কেননা মুক্তির তিন দিনে ‘টুয়েলভথ ফেল’র আয় যেখানে ৬.৮৩ কোটি রুপি ছিল সেখানে এই আয়ের ডাবল ‘শ্রীকান্ত’র দখলে।

জানা গেছে মুক্তির প্রথম দিনে ‘শ্রীকান্ত’র আয় যেখানে ২.২৫ কোটি রুপি ছিল। সেখানে দ্বিতীয় ও তৃতীয় দিনে তা বেড়ে যথাক্রমে ৪ ও ৫.২৫ কোটি রুপি হয়েছে।

এদিকে ছবিটি মুক্তির আগেই এ নিয়ে নির্মাতারা নতুন উদ্যোগ নিয়েছে, যা প্রশংসার দাবি রাখে। সিনেমাটি যাতে দৃষ্টিপ্রতিবন্ধীরা উপভোগ করতে পারেন এর জন্য নতুন প্রযুক্তির সহায়তা নিয়েছেন নির্মাতারা।

অনেকেই ভাবছে যে ছবিতে তো অডিও আছে। তাহলে এতে আর আলাদা কী করতে হবে! আসলে ছবিটি নিয়ে নির্মাতা এমন একটি পরীক্ষা করেছেন, যাতে অন্ধ দর্শকেরাও এই ছবিটি পুরোপুরি উপভোগ করতে পারেন। বলা হচ্ছে, নির্মাতারা এই ছবিটির সঙ্গে একটি অডিও প্রকাশ করছেন, যা দৃষ্টিহীন প্রতিবন্ধী দর্শকদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এই অডিও সংস্করণে, চলচ্চিত্রের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিবরণ বর্ণনা করা হবে। যাতে যারা দেখতে পাচ্ছেন না তারা বুঝতে পারেন যে এই মুহূর্তে পর্দায় কী ঘটছে।

সিনেমাটিতে শ্রীকান্ত বোলার চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। তিনি ছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জ্যোতিকা, আলিয়া এফ এবং শরদ কেলকারকে। ‘শ্রীকান্ত’ পরিচালনা করেছেন তুষার হিরানন্দানি, আর ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার এবং নিধি পারমার হিরানন্দানি।

Reneta

বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী শ্রীকান্ত বোলার জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। সারা পৃথিবী যখন তাকে দূরে ঠেলে দিয়েছে, তখন তিনি প্রমাণ করেছেন মনের জোর আর ইচ্ছে থাকলেই সব সম্ভব। জীবনের সমস্ত কঠিন লড়াই এক মুহূর্তে উতরে এগিয়ে গিয়েছেন তিনি। – ইন্ডিয়ান এক্সপ্রেস

Jui  Banner Campaign
ট্যাগ: আলিয়া এফজ্যোতিকাবক্স অফিসরাজকুমার রাওশরদ কেলকারশ্রীকান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT