চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজিদের হারিয়ে প্রশংসার জোয়ারে লঙ্কানরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ২২, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ইনিংসের শেষ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৫ রান। শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকাকে উড়িয়ে মেরেও পারলেন না ম্যাথু কুহনেমান। শ্বাসরুদ্ধকর ম্যাচ ৪ রানে জিতে ৩০ বছরের আক্ষেপ মিটিয়েছে স্বাগতিকরা। এক ম্যাচ হাতে রেখে পাঁচ ওয়ানডের সিরিজ নিজেদের করে প্রশংসার জোয়ারে ভাসছে শানাকার দল।

লঙ্কানদের সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া এমন জয়ে আবেগী হয়ে পড়েছেন। টুইটারে লিখেছেন, ‘৩০ বছর পর ঘরের মাঠে অজিদের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়ের জন্য শ্রীলঙ্কা দলকে অভিনন্দন! জয়টি একটি সত্যিকারের দলীয় প্রচেষ্টা। শুভ কামনা ছেলেরা।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়ের উদযাপন সেরেছেন সাবেক ব্যাটার রাসেল আর্নল্ডও। লঙ্কান ক্রিকেটকে ট্যাগ করে লিখেছেন, ‘দারুণ করেছে। দুর্দান্ত দলীয় প্রচেষ্টায় জয় খুঁজে পেয়েছ। অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কাকে এভাবে খেলতে দেখা অসাধারণ। অনেকের জন্য খেলায় ফেরা খুবই মূল্যবান ছিল।’

সিরিজ নিশ্চিতের পর নিজের দেশ ও জনগণকে ধন্যবাদ জানিয়ে অধিনায়ক শানাকা লিখেছেন, ‘শুধু আমার জন্য নয়, সতীর্থ, শ্রীলঙ্কা ক্রিকেট, পুরো দেশের জন্য এই মুহূর্তটি খুব প্রয়োজন ছিল। মনে করি পুরো দেশ জয়টি উদযাপন করবে।’

আর্থিক সংকটে যখন নাজুক পরিস্থিতিতে দেশ, তখন অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষকে হারিয়ে কিছুটা হলেও ভালো খবর দিয়েছেন দাসুন-নিশাঙ্কারা। সিরিজ জয়ের দিনে গ্যালারিতে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস সেটার জানান দিয়েছে।

সিরিজের চতুর্থ ওয়ানডেতে ২৫৮ রানের লক্ষ্য ছুঁড়লে অস্ট্রেলিয়া থামে ২৫৪ রানে। এক ম্যাচ বাকি থাকতেই ৩-১ ব্যবধানে জয়। ২৪ জুন শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়সুরিয়ারাসেললিড স্পোর্টসশানাকাশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

আব্দুল্লাহর সেঞ্চুরি-বাবরের ৮৬, ব্যাটে নির্ভার পাকিস্তান

আগস্ট ৪, ২০২৬

পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি

আগস্ট ৪, ২০২৬

নাম বদলে গোপনে থাকা নাইজেরিয়ান যুবক ফেনী সীমান্তে আটক

আগস্ট ৪, ২০২৬

রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT