চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ছবি, তিনি বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ইমেইলে সিঙ্গাপুর থেকে পদত্যাগপত্র স্পিকারকে পাঠিয়েছেন তিনি। এর আগে বিক্ষোভের মুখে স্ত্রীকে নিয়ে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যেতে বাধ্য হন রাজাপাকসে।

সিঙ্গাপুর সরকার জানিয়েছে, রাজাপাকসে তাদের কাছে রাজনৈতিক আশ্রয় চাননি; তার এই যাত্রা একান্তই ব্যক্তিগত। দ্বিতীয় দিনের মতো কারফিউ জারির পর সেনা মোতায়েন করায় রাজধানী কলম্বোর পরিস্থিতি শান্ত রয়েছে।

সংঘাতময় বুধবারের পর বৃহস্পতিবার অনেকটাই শান্ত হয়ে আসে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। বিক্ষোভকারীদের চলমান আন্দোলন দমানোর জন্য প্রয়োজনীয় সবকিছু করতে সেনাবাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। দ্বিতীয় দিনের মতো বৃস্পতিবারও কারফিউ জারি করা হয় কলম্বোসহ আশপাশের এলাকায়। সেনাবাহিনী রাজপথ নিয়ন্ত্রণে নেওয়া শুরু করলেও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ছেড়ে চলে যায় বিক্ষোভকারীরা। এরপরেই ট্যাংক ও সাঁজোয়া গাড়ি কলম্বোর রাস্তায় অবস্থান নেয়।

Banglabid

এক বিবৃতিতে লঙ্কান সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় যেকোন কিছু করা হবে।

রাতের আঁধারে সামরিক বিমানে দেশ থেকে পালানো গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপেও বিক্ষোভের মুখে পড়েন। তাকে আশ্রয় না দেওয়ার জন্য মালদ্বীপ সরকারকে আহ্বান জানায় মালদ্বীপপ্রবাসী লঙ্কানরা। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে সিঙ্গাপুর যেতে চাইলেও নিরাপত্তার কারণে যাত্রা বাতিল করা হয়। পরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর পৌঁছান রাজাপাকসে। এরপরেই প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিয়ে ইমেইল পাঠান স্পিকারকে।

সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক দলের নেতারা প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বিক্রমাসিংহেকে পদত্যাগ করতে এবং স্পিকারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। আর তাই শ্রীলঙ্কার নেতৃত্ব ধোঁয়াশা রয়েই যাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রীলঙ্কা প্রেসিডেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুবসমাজকে শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

পরবর্তী

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা

পরবর্তী
হাজিরা পবিত্র হজ শেষে দেশে ফিরছেন বিমানবন্দরে. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা

Bangladesh police officer reviewing documents at a busy office counter. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে ভুল ইনজেকশনে সন্তানসহ মায়ের মৃত্যু

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT