চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকীয় ম্যাচে ‘সুপার ওভারে’ জয় শ্রীলঙ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটাররা জয় উদযাপন করছে, নাটকীয় ম্যাচে সুপার ওভারে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথম টি-টুয়েন্টির শেষ সময়টা ভরপুর নাটকীয়তায় কাটল শ্রীলঙ্কার। জয়ের জন্য শেষ বলে ৭ রান দরকার ছিল স্বাগতিকদের, ৬ মারলে টাই। এমন সমীকরণে এগিয়ে ছিল লঙ্কানরাই। কেননা ক্রিজে ছিলেন স্পিনার ইশ সোধি। অবশ্য কিউইদের স্পিন তারকা ব্যাটেও করে দেখিয়েছেন কাজের কাজটা। দাসুন শানাকার বলে ছক্কা হাঁকিয়ে স্কোর করেছেন সমান। পরে সুপার ওভারে সিরিজের প্রথম জয়ের দেখা পেয়েছে সফরকারী শ্রীলঙ্কা।

অকল্যান্ডে টসে হেরে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৯৬ রান করে শ্রীলঙ্কা। জবাবে নেমে চাপে থাকলেও শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৯৬ রানই করে নিউজিল্যান্ড। ম্যাচ টাই হলে গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে আগে ব্যাট করে ২ উইকেটে ৮ রান তোলে স্বাগতিকরা, জবাবে কোন উইকেট না হারিয়ে চার বল হাতে রেখেই জয় তোলে লঙ্কানবাহিনী।

রোববার প্রথমে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। শূন্য রানে হারাতে হয় প্রথম উইকেট। পরে কুশল পেরেরা ৪৫ বলে ৫৩ রান ও চারিথ আসালাঙ্কার ৪১ বলে ৬৭ রানের ইনিংসে দুইশর কাছে যায় সফরকারীরা। কিউইদের হয়ে দুটি উইকেট নেন জেমস নিশাম।

Banglabid

জবাবে ব্যাটে নেমে শুরুতে চাপে পড়ে নিউজিল্যান্ডও। মাত্র ৩ রানে হারায় ২ ব্যাটারকে। টম ল্যাথামের ১৬ বলে ২৭ রানের ইনিংসে কিছুটা স্বস্তিতে ফেরে স্বাগতিক দল। ড্যারিল মিচেলের ৪৪ বলে ৬৬ রান ও মার্ক চ্যাম্পম্যানের ৩৩ রানের পর রাচীন রবীন্দ্রের ১৩ বলে ২৬ রানের ক্যামিওতে জয়ের কাছাকাছি পৌঁছে যায় কিউইরা। শেষ বলে ইশ সোধির ছক্কায় নির্ধারিত ওভার শেষে রান হয় সমনে সমান।

সুপার ওভারে আগে ব্যাট করে কিউইরা। মাহেশ থিকসানার দুর্দান্ত বোলিং এগিয়ে রাখে শ্রীলঙ্কাকে। নিউজিল্যান্ডের দুই ব্যাটারকে ফেরান তিনি, ৮ রান খরচায়। জবাবে নামেন চারিথ আসালাঙ্কা ও কুশল মেন্ডিস। মেন্ডিস প্রথম বলে এক রান নিয়ে আসালাঙ্কাকে ক্রিজে পাঠান। দ্বিতীয় বলে ছক্কা হাঁকান আসালাঙ্কা। তৃতীয় বলটি নো-বল করে বসেন এডাম মিলনে। সে বলে চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন লঙ্কান ব্যাটার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসালাঙ্কানিউজিল্যান্ডমিলনেমেন্ডিসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাবিতে আওয়ামী লীগকে ঘিরে গোপন তৎপরতায় ৫৮ শিক্ষক শনাক্ত

আগস্ট ১৩, ২০২৬

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT