চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত ও শ্রীলঙ্কার টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম অঘটনের শিকার হয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের কাছে হারের পর স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। নিজেদের তৃতীয় ম্যাচে লঙ্কানদের কাছে দলটি হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। এ জয়ে সুপার এইট নিশ্চিত হল দাসুন শানাকার দলের। সেঞ্চুরিতে অপরাজিত থেকে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন পাথুম নিশাঙ্কা।

পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আগে ব্যাট করা অজিরা নির্ধারিত ২০ ওভারে ১৮১ রান তুলে অলআউট হয়। জবাব দিতে নেমে ১৮ ওভারে ১২ বল ও ৮ হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় লঙ্কানরা। অপরাজিত থাকেন নিশাঙ্কা ও পবন রথনায়েকে।

অজিদের দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড শুরু থেকেই মারকুটে ব্যাটিং করেন। এ দুই ওপেনার ৫১ বলে ১০৪ রানের জুটি গড়েন। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ বলে ৫৬ রান করেন হেড। ২৭ বলে ৫৪ রান আসে মার্শের থেকে। ওপেনাররা শতরানের জুটি গড়ে দিলেও পরে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি অন্য ব্যাটাররা।

দুই ওপেনারের পর জশ ইংলিশ ২৭ ও গ্লেন ম্যাক্সওয়েল ২২ রান করেন। অজিদের বাকি ৬ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেনি। অন্যদের আসা-যাওয়ার মাঝে ১৮১ রানে থামে অজিদের ইনিংস।

লঙ্কানদের স্পিনার দুশান হেমন্ত নিয়েছেন সর্বোচ্চ ৩টি উইকেট। ২টি উইকেট নিয়েছেন দুশমন্ত চামিরা। একটি করে উইকেট নিয়েছেন মাহেশ থিকসানা, দুনিথ ভেল্লালেগে ও কামিন্দু মেন্ডিস।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন কুশল পেরেরা। দলের হাল ধরেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। এ জুটিতে ৬৬ বলে ৯৭ রান তুলে আউট হন কুশল মেন্ডিস। তার আগে ফিফটি তুলে নেন এ ডানহাতি ব্যাটার।

Reneta

দলের হাল ধরে রাখেন নিশাঙ্কা, তিনিও তুলে নেন ফিফটি। পরে পবন রথনায়েকের সাথে আরও একটি জুটি গড়েন নিশাঙ্কা। তাদের এ জুটিতে ৩৪ বলে ৭৯ রানের অপরাজিত জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় শ্রীলঙ্কা। তার আগে ৫২ বলে অপরাজিত সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। রথনায়েকে ১৫ বলে ২৮ রানে অপরাজিত থাকেন।

অজিদের পক্ষে দুটি উইকেট নেন মার্কাস স্টয়নিস।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াকুশলচামিরানিশাঙ্কামার্শম্যাক্সওয়েললিড স্পোর্টসশ্রীলঙ্কাহেডহেমন্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT