চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার সেই পরিচালকের বিরুদ্ধে মামলা করলেন শ্রীলেখা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ন ২৭, আগস্ট ২০২৪
বিনোদন
A A

যৌন হেনস্তার অভিযোগ এনে সম্প্রতি দক্ষিণী পরিচালক রঞ্জিতের নাম ফাঁস করেছিলেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার সেই নির্মাতার বিরুদ্ধে মামলা দায়ের করলেন এই অভিনেত্রী।

পিটিআই জানিয়েছে, কোচি সিটি পুলিশ কমিশনারকে লিখিত অভিযোগ ই-মেইলে পাঠিয়েছেন বাঙালি অভিনেত্রী শ্রীলেখা। তাতে জানানো হয়েছে, ২০০৯ সালে ‘পালেরি মাণিক্যম: ওরু পাথিরকোলাপথকথিন্তে কথা’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রীলেখাকে আমন্ত্রণ জানান পরিচালক রঞ্জিত। এসময় যৌন অভিপ্রায়ে অভিনেত্রীকে অনুপযুক্তভাবে স্পর্শ করেছিলেন তিনি।

শ্রীলেখার মামলা নথিভুক্ত করার তথ্য নিশ্চিত করে কোচি পুলিশ কমিশনার এস শ্যামসুন্দর পিটিআই-কে বলেন, ‘ইন্ডিয়ান পেনাল কোড ৩৫৪ ধারায় মামলা রেজিস্ট্রি হয়েছে।’

২০০৯ সালে পরিচালক রঞ্জিত ‘পালেরি মাণিক্যম: ওরু পাথিরকোলাপথকথিন্তে কথা’ সিনেমা নির্মাণ করেন। এ সিনেমার প্রি-প্রোডাকশনের সময়ে অপ্রীতিকর ঘটনার শিকার হন শ্রীলেখা। সিনেমাটিতে মাম্মতির সঙ্গে তার অভিনয়ের কথা ছিল। পরে শ্রীলেখার পরিবর্তে শ্বেতা মেনন অভিনয় করেন।

রঞ্জিতের ডাকে কোচিতে গিয়েছিলেন শ্রীলেখা। এর আগে সেই ঘটনার বর্ণনা দিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমি এক চিত্রগ্রাহকের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলাম। হঠাৎ রঞ্জিত আমাকে ডেকে নিয়ে যান তার শোয়ার ঘরের দিকে, সিনেমার গল্প বলার জন্য। আমি ভাবলাম, ভিড় এড়ানোর জন্য হয়তো তিনি ডাকছেন।’

শ্রীলেখা আরো বলেন, ঘরটি বেশ অন্ধকার ছিল। আমি ঘরের বারান্দায় দাঁড়িয়ে এক সিনেমাটোগ্রাফারের সঙ্গে ফোনে কথা বলছিলাম। হঠাৎ আমার হাতের চুড়িগুলো নিয়ে খেলতে লাগলেন পরিচালক। আমরা নারীরা পুরুষের স্পর্শের অর্থ বুঝি। আমার অস্বস্তি হচ্ছিল, কারণ আমার ওর সঙ্গে আমার তেমন বন্ধুত্বও ছিল না। কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না। তার পরে তিনি আমার ঘাড়ে ও চুলে স্পর্শ করতে থাকেন। সঙ্গে সঙ্গে আমি সেই ঘর থেকে বেরিয়ে যাই।’

Reneta

কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমির প্রধান ছিলেন রঞ্জিত। শ্রীলেখা মিত্র অভিযোগ তোলার পর এ দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তবে শ্রীলেখার আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন ৫১ বছর বয়সী এই নির্মাতা।- আনন্দবাজার

ট্যাগ: দক্ষিণী পরিচালকমামলাযৌন হেনস্তারঞ্জিতশ্রীলেখা মিত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি ১, ২০২৬

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ১, ২০২৬

তারেক রহমানের পক্ষে ভোট চেয়েছেন শর্মিলা রহমান সিঁথী

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT