বাংলাদেশ

অস্ত্র তৈরির অর্থ শিক্ষায় ব্যয় করুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পেছনে সমুদ্রের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী সমুদ্রের পেছনে ভাষণ দিচ্ছেন, তিনি সাদা শাড়ি ও গ্লাস পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অস্ত্র প্রতিযোগিতা যত বাড়ছে ততই মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠছে। যারা অস্ত্র বিক্রি করছে তাদের বলি, অস্ত্র তৈরির অর্থ ক্ষুধার্ত ও শিক্ষায় ব্যয় করুন। সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সমাধান করুন।

আজ বুধবার (২৯ মে) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় অনুকরণীয় দৃষ্টান্ত রেখেছেন আমাদের শান্তিরক্ষীরা। আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন তারা। তারা বাংলাদেশের সম্মান ও ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল করবে।

তিনি আরও বলেন, নারীর অধিকার ও জেন্ডার সমতা নিশ্চিত করতে আমাদের পদক্ষেপ ‘উইমেন স্পিচ অ্যান্ড সিকিউরিটি এজেন্ডা’ তাৎপর্যপূর্ণ অবদান রেখে যাচ্ছে। বাংলাদেশ অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী দেশ হিসেবেও পরিচিতি লাভ করছে। এ পর্যন্ত বাংলাদেশের ৩,০৩৮ জন নারী শান্তিরক্ষী অত্যন্ত সফলতার সঙ্গে জাতিসংঘের শান্তি মিশন সম্পন্ন করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, এখন দাবি আসছে, আরও নারী শান্তিরক্ষী পাঠানোর। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নিজেই আমাকে বলেছেন, আমরা যেন আরও বেশি করে নারী শান্তিরক্ষী পাঠাই।

বিষয়:আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…