চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমাবেশ উপলক্ষে তিন জোড়া ট্রেন ভাড়া করল জামায়াত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ন ১৮, জুলাই ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

বাংলাদেশ জামায়াতে ইসলামের শনিবার ১৯ জুলাই জাতীয় সমাবেশে অংশ নিতে ঢাকায় নিজ দলের নেতাকর্মীদের আনতে তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি। দলটির উদ্যোগে রাজশাহী, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ রুটে এসব ট্রেন একবার করে চলাচল করবে।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের তিন কর্মকর্তা সহকারি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল, ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট-১ আরফিন নাহার এবং উপপরিচালক মো. খায়রুল কবির স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে ট্রেন চলাচলের সময়সূচি ও রুট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, রাজশাহী মহানগর জামায়াতের অফিস সেক্রেটারির আবেদনের প্রেক্ষিতে ১৮ জুলাই রাতে রাজশাহী থেকে ঢাকায় এবং ১৯ জুলাই রাতে ঢাকায় থেকে রাজশাহীতে ফেরার জন্য একটি স্পেশাল ট্রেন বরাদ্দের অনুরোধ জানানো হয়। এ প্রেক্ষিতে ৭৫৫/৭৫৬ নম্বর ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনের রেক ব্যবহার করে এই স্পেশাল ট্রেন পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। শনিবার ট্রেনটির সাপ্তাহিক ছুটি থাকলেও বিশেষ প্রয়োজনে তা চালু রাখা হবে বলে জানানো হয়।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ট্রেনটি ১৯ জুলাই রাত ১টায় রাজশাহী থেকে ছাড়বে এবং সকাল ৬টায় ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে একইদিন রাত ৮টায় ঢাকায় থেকে ছেড়ে রাত ১টা ১৫ মিনিটে রাজশাহীতে পৌঁছাবে। পথে ট্রেনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রাবিরতি করবে। টিকিট ও অন্যান্য ফি নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিশোধ করতে হবে।

একইভাবে, সিরাজগঞ্জ বাজার থেকে ঢাকাগামী ৭৭৫/৭৭৬ নম্বর আরেকটি ট্রেন শনিবার সকাল ৬টায় ছেড়ে সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবে এবং সমাবেশ শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকায় থেকে ছেড়ে ভোর ৩টা ৩০ মিনিটে সিরাজগঞ্জে ফিরবে।

তৃতীয় ট্রেনটি চলবে ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে। এই রুটে এক জোড়া ট্রেন চালানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Reneta

এদিকে জাতীয় সমাবেশ ঘিরে বড় ধরনের প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, লাখো নেতাকর্মীর সমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে। রাজধানীমুখী এই নেতাকর্মীদের অধিকাংশই ট্রেনযোগে অংশ নেবেন বলেও জানানো হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: তিন জোড়া বিশেষ ট্রেনবাংলাদেশ জামায়াতে ইসলামীস্পেশাল ট্রেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কুয়েতে রমজান শুরু, পবিত্রতা লঙ্ঘন করলে জেল-জরিমানা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ সন্ধ্যায়

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

কানাডায় প্রচন্ড শীত ও তুষারপাতে জনজীবন বিপর্যস্ত

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত  করেছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা।

শহীদ জিয়া ও বেগম জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টেকনাফ সৈকতে মিললো তরুণ-তরুণীর মরদেহ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT