চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশা সওদাগরের জন্মদিনে বিশেষ ‘তারকা কথন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ন ০৩, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মিশা সওদাগর। আটশ’র বেশি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছেন এক বর্ণাঢ্য অভিনয়জীবন! বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। ১৯৬৬ সালের ৪ জানুয়ারি পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন এই জনপ্রিয় অভিনেতা।

মিশা সওদাগরের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে ‘তারকা কথন’-এর বিশেষ অনুষ্ঠান। বর্ণাঢ্য আয়োজনে সাজানো এই অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করবেন বাচসাসের সাবেক সভাপতি আবদুর রহমান।

অনুষ্ঠানে মিশা সওদাগরের দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারের নানা স্মৃতি, অভিজ্ঞতা ও অজানা গল্প তুলে ধরা হবে বলে জানানো হয়। জন্মদিনের শুভেচ্ছা জানাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ, চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল।

১৯৮৬ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে নায়ক হিসেবে অভিনয়জীবনে প্রবেশ করেন মিশা সওদাগর। ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মাধ্যমে তাঁর চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে। এরপর দীর্ঘ সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।

চলচ্চিত্রাঙ্গনে শাকিব খান–অপু বিশ্বাস জুটির অধিকাংশ সিনেমায় খল চরিত্রে মিশা সওদাগরকে দেখা গেছে। সাম্প্রতিক সময়েও অপু বিশ্বাস অভিনীত একাধিক সিনেমায় তাঁর উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। অনুষ্ঠানে এই সফল ও বৈচিত্র্যময় চলচ্চিত্রজীবন নিয়েই আলাপ করবেন অতিথিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুর রহমানচ্যানেল আইছটকু আহমেদতারকা কথনমিশা সওদাগর
শেয়ারTweetPin

সর্বশেষ

দোকান-শপিং মল বন্ধে সরকারি সিদ্ধান্তই বহাল

এপ্রিল ৪, ২০২৬

দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়নরা

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ২৬ জেলায় ‘তথ্য কমপ্লেক্স’ নির্মাণ হবে: তথ্য প্রতিমন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

শপিং মল বন্ধের প্রভাব সিনেমা হলে, ব্লকবাস্টারের ‘জরুরি বিজ্ঞপ্তি’

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষায় নকল ও কোচিং সেন্টার বিষয়ে শিক্ষামন্ত্রীর কঠোর বার্তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT