চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রাউডফান্ডিংয়ে ‘জলতরঙ্গ’র বিশেষ আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

সংগীত সংগঠন ‘জলতরঙ্গ’ সূচনা থেকেই নানা বৈচিত্র্যময় ও নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে পেরিয়েছে তার এক দশক। নতুন বছরে জলতরঙ্গ তার শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের সামনে হাজির হলো ‘তুমি এসেছিলে জীবনে আমার’ শীর্ষক স্বর্ণযুগের চিরায়ত ও কালজয়ী গান নিয়ে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে জলতরঙ্গ। যেখানে হল ভর্তি দর্শক অনুষ্ঠানটি মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন।

দর্শকপূর্ণ মিলনায়তনে দর্শক সারিতে উপস্থিত ছিলেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, শিরীন হক, রূপা চক্রবর্তী, শওকত হায়াত খান, মুত্তালিব বিশ্বাস প্রমুখ।

উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও শিল্পীদের নির্বাচিত কিছু গান পরিবেশন করেন শিল্পীত্রয়- তানভীরা আশরাফ শ্যামা, শেফতা আলম অদিতি ও জাকির হোসেন তপন।

সংগীত আসরের শুরুতে আশীর্বচন প্রদানের মাধ্যমে প্রাণিত করেন প্রখ্যাত সংগীতচিন্তক মুত্তালিব বিশ্বাস ও অভিনেতা, আবৃত্তিকার এবং লেখক জয়ন্ত চট্টোপাধ্যায়। সূচনা বক্তব্য প্রদান করেন ‘জলতরঙ্গ’-এর সভাপতি মাসুদা খান।

এই সংগীত আসরে পরিবেশন করা হয় ‘মোরা আর জনমে হংসমিথুন ছিলাম’, ‘কে প্রথম কাছে এসেছি’, ‘যা রে উড়ে যা রে পাখি’, ‘কত কথা হলো বলা’, ‘আমার বাদল দিন’, ‘ভুল সবই ভুল’, ‘শোনো শোনো কথাটি শোনো’সহ বহু কালজয়ী গান।

Reneta

আয়োজনটি নিয়ে ‘জলতরঙ্গ’-এর সাধারণ সম্পাদক জাকির হোসেন তপন বলেন,“ক্রাউডফান্ডিং করে একটা সুন্দর, রুচিশীল গানের আসর ছিলো ‘তুমি এসেছিলেন জীবনে আমার’। এটা কিন্তু নানা খারাপ খবরের ভিড়ে একটা মন ভালো করার মত ঘটনা।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গানগানের অনুষ্ঠানজলতরঙ্গবিশ্বসাহিত্যলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ভয়াল ২৯ এপ্রিল: উপকূলবাসীর স্বজন হারানোর দিন

এপ্রিল ২৯, ২০২৬

খেলোয়াড়েরা প্রত্যাবর্তনের যে গল্প লিখেছে তাতে খুশি: কোম্পানি

এপ্রিল ২৯, ২০২৬
হৃদয়স্পন্দন থামিয়ে দেওয়া সেই মুহূর্ত ট্রেনের নিচে ছেলেকে জাপটে ধরলেন বাবা।

হৃদয়স্পন্দন থামিয়ে দেওয়া সেই মুহূর্ত: ট্রেনের নিচে ছেলেকে জাপটে ধরে বাঁচালেন বাবা

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘অভিবাসন আটক নীতি’ বাতিল করল মার্কিন আদালত

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে বজ্রপাতে এক শিক্ষার্থী নিহত

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT