চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টির আশায় জেলায় জেলায় বিশেষ নামাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ন ২৫, এপ্রিল ২০২৪
কিশোরগঞ্জ, চাঁদপুর, জনপদ, বরিশাল, রাজশাহী
A A

সারাদেশে চলছে তীব্র তাপদাহ। জেলায়-জেলায় জারি করা হয়েছে হিট অ্যালার্ট। বৃষ্টির জন্য হাহাকার পড়েছে দেশ জুড়ে। এর মধ্যেই তাপদাহ থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে দোয়া করতে দেশের বিভিন্ন জেলায় বিশেষ নামেজ অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ, বরিশাল , রাজশাহী এবং চাঁদপুরে ইসতেসকার নামাজ আদায় করেছেন মুসুল্লিরা।

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার ২৫ এপ্রিল সকাল ১০ টায় এ নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেনে বাজিতপুর থানা মসজিদের সাবেক খতিব মাওলানা কারী আমিনুল ইসলাম জালালী। মাওলানা কারী আমিনুল ইসলাম জালালী বলেন, আল্লাহর রহমত কামনা করে বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। আল্লাহ মানুষের উপর যাতে রহমত বর্ষিত করে সেই কামনায় দোয়া করা হয়েছে।

বরিশালের এ.কে স্কুল মাঠে সকাল ৯ টায় ইসতেসকার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বরিশাল নগরীর জামে কসাই মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন মঈনী। নামাজে নগরীর বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা অংশগ্রহন করেন।

রাজশাহীতে সকাল সাড়ে ৮ টায় জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং বৃষ্টির জন্য দোয়া করেন। নামাজের শুরুতে ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নিয়মকানুন বলেন। এরপর মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। এতে ইমামতি করেন মাওলানা আবুল কাশেম ফারুকী। পরে তিনি আরবিতে খুতবা দেন।

Reneta

নামাজে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়।

চাঁদপুরের বৃহস্পতিবার সকাল ৯ টায় শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ইসতেসকার নামাজ। সম্মিলিত ওলামায়ে মাশায়েক পরিষদ চাঁদপুর শাখার আয়োজনে নামাজে ইমামতি করেন শাহতলী ডিগ্রী কলেজের প্রভাষক হাফেজ মাওলানা মোঃ ছোয়াইল আহমেদ চিশতী। নামাজ শেষে বৃষ্টির জন্য মোনাজাত আয়োজন করা হয়। নামাজে কয়েকশ ধর্ম প্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চাঁদপুরতাপদাহবিশেষ নামাজবৃষ্টির আশা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT