দেশের অবকাঠামো নির্মাণ অবদানে স্থপতি-প্রকৌশলীদের বিশেষ সম্মাননা

অতিথিরা দেশের অবকাঠামো নির্মাণে অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশের অবকাঠামো নির্মানে অসামান্য অবদান রাখা স্থপতি ও প্রকৌশলীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্প্রতি দেশের শীর্ষ প্রকৌশলী, স্থপতি ও নির্মাণশিল্পের পেশাজীবীদের সম্মান জানাতে সেভেন রিংস সিমেন্ট রাজধানীর পাঁচ তারকা হোটেলে আয়োজন করেছে “ইঞ্জিনিয়ার্স নাইট ২০২৫”। আয়োজনে থিম ছিল “স্কেচ টু স্ট্রাকচার”, যেখানে একটি কনসেপ্ট কীভাবে বাস্তব স্থাপনায় রূপ নেয়, সেই যাত্রাকেই বিশেষভাবে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েট, শাবিপ্রবি, আইইউটি, ডুয়েট, এ.ইউ.এস.টি., এমআইএসটি-সহ দেশের প্রধান বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোর ভাইস চ্যান্সেলর ও অধ্যাপকেরা। এছাড়া আইএবি, আইইবি, পিডব্লিউডি, রাজউক,সিএএবি, বিএসটিআই, ডিপিএইচই, বাংলাদেশ রেলওয়ে, মেট্রো রেল প্রজেক্ট, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পায়রা ব্রিজ প্রজেক্ট, ঢাকা এমআরটি ডেভেলপমেন্ট, এলজিইডি, এমইএস-সহ দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে যুক্ত স্থপতি, প্রকৌশলীরা ও বিশেষজ্ঞরাও অংশ নেন।
অনুষ্ঠানে জ্যেষ্ঠ পেশাজীবী থেকে শুরু করে তরুণ স্থপতি ও নতুন প্রজন্মের প্রকৌশলীদের মধ্যে নেটওয়ার্কিং, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
সেভেন রিংস সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর তাহমিনা আহমেদ বলেন, “আজকের এই অনুষ্ঠান প্রকৌশলী ও স্থপতি কমিউনিটির প্রতি আমাদের অঙ্গিকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি সহযোগিতা এবং প্রতিভা স্বীকৃতি মাধ্যমে দেশের অবকাঠামোগত অগ্রগতি ‘স্কেচ থেকে স্ট্রাকচার’ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে।”






