চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নদী রক্ষায়’ ওয়াটারকিপার্স’র সংলাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২৪
বাংলাদেশ
A A

ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে ‘নদী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিবন্ধকতা ও সুযোগসমূহ’এর ওপর নদী বিষয়ক সংলাপ হয়েছে।

রোববার ৩১ মার্চ দুপুর ১২টায় ঢাকার খিলগাঁওয়ের ত্রিমোহনীতে বালু নদীর পাড়ে এই সংলাপের আয়োজন করা হয়।

ওয়াটারকিপার্স’র সমন্বয়ক ও পরিবেশকর্মী শরীফ জামিলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই নদী সংলাপে আলোচক ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আকবর হোসেন; আওয়ামী লীগ নাসিরাবাদ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওমর আলী; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মীর মোহাম্মদ আলী; এবং নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য ও নদী কর্মী জান্নাতি আক্তার রুমা প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদী পাড়ের মানুষ, স্থানীয় পরিবেশ কর্মীসহ অনেকে।

শরীফ জামিল বলেন, আমরা দীর্ঘ তিন বছর ধরে নদী নিয়ে নদীর পাড়ে বসে নদী সম্পৃক্ত লোকদের নিয়ে আলোচনা করি। আমাদের ধারাবাহিক এই উদ্যোগের অংশ হিসেবে এলাকাবাসীদের সাথে নিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ব্যাপারে জোর দাবি জানাবো।

মোহাম্মদ আকবর হোসেন বলেন, এই বালু নদী রক্ষা একদিনেই সম্ভব নয়। আমরা প্রত্যাশা করি এই দেশে হয়তো আমরা নদী রক্ষার ক্ষেত্রে একদিন সফলতা পাবো। নদী রক্ষায় যারা দয়িত্বশীল তাদেরকে নদীর কাছে নিয়মিত আসতে হবে। এবং নিজেরা এসে নদীর অবস্থা দেখতে হবে।

Reneta

মোহাম্মদ ওমর আলী বলেন, আগে আমরা এই নদীর পানি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারতাম। কিন্তু এখন এই পানি আর ব্যবহারের উপযোগী নেই। মানুষ ও কলকারখানার বর্জে এই নদী এখন ব্যাপকভাবে দূষিত। নদী দূষণের ক্ষেত্রে সকলেই দায়ী। নদীতে যারা বর্জ্য ছাড়েন তাদের ব্যাপারেও আমাদের সোচ্চার থাকতে হবে। যথাযথ কর্তৃপক্ষের কাছে গিয়ে আমাদের কথাগুলো জানাতে হবে। নদী রক্ষায় আরও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে হবে।

মীর মোহাম্মদ আলী বলেন, আগে মানুষের নদীর সাথে সম্পৃক্ততা ছিল কিন্তু বর্তমান প্রজন্ম নদীর সাথে সরাসরি সম্পৃক্ত নয়। মানুষ নদীতে মাছ ধরতো, গোসল করতো, রান্নাবান্নাসহ আরও বিভিন্ন কাজে নদীর প্রয়োজনীয়তা থাকায় সেসময় নদী আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল। বর্তমান সময়ে আমরা নদীকে একটি ময়লা ফেলার স্থান হিসেবে চিন্তা করছি। তাই বর্তমান প্রজন্মকে নদীর কাছে নিতে হবে, আরও বেশি বেশি নদীর সাথে সম্পৃক্ত করতে হবে, যাতে তাদের সাথে নদীর সহজাত সম্পর্ক তৈরি হয়।

জান্নাতি আক্তার রুমা বলেন, আগে আমরা এই নদীর পবিষ্কার পানি দেখেছি, তাই এই দূষিত পানি দেখলে আমাদের খারাপ লাগে। বর্তমান প্রজন্ম আগের নদী দেখেনি, ফলে তাদের মধ্যে নদী রক্ষার ব্যাপারে তেমন মাথা ব্যাথা নেই।

বালু নদীর পাড়ে অনুষ্ঠিত এই নদী সংলাপে মূল আলোচকবৃন্দের বাইরেও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই বালু নদী রক্ষার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন এবং ভবিষ্যতে এই নদী রক্ষায় একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াটারকিপার্স বাংলাদেশনদী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিবন্ধকতা ও সুযোগসমূহনদী রক্ষায় সংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন বাজেটে থাকছে যেসব সুখবর

জুন ১১, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় ১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিল পেশ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে হত্যাকাণ্ডের শিকার কৃষক দল নেতা, জামায়াত কার্যালয় ভাঙচুর

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT