চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী উদ্যোক্তাদের জন্য ‘নারী মৈত্রী ও লেডিস অব লিবার্টি অ্যালায়েন্স’র বিশেষ সভা

জাহিদ রহমানজাহিদ রহমান
৫:৪৩ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৪
নারী, বাংলাদেশ
A A

একটি দেশের সার্বিক উন্নয়নে নারীর অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়ন অপরিহার্য। ন্যায়পরায়ণ সমাজের জন্য নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন নিয়ে সবসময় কাজ করে যাচ্ছে নারী মৈত্রী।

সেই প্রেক্ষাপটে “স্পিকার সেশন অন এমপাওয়ারিং উইমেন এন্টারপ্রেনার্স ফর এন ইকুইটেবল সোসাইটি” শীর্ষক এক বিশেষ সভা আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা নারী মৈত্রী ও লেডিস অব লিবার্টি অ্যালায়েন্স (ললা)।

শনিবার ১৩ জুলাই সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও নারী মৈত্রীর প্রধান কার্যালয়ের প্রফেসর লতিফা আকন্দ মিটিং রুমে এই সভা হয়।

নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগের যুগ্ম পরিচালক শাহরিয়ার নাসরিন ও জয়িতা ফাউন্ডেশনের সিনিয়র উদ্যোক্তা ফারজানা নাজনিন শাম্মি এবং অনুষ্ঠানের বিষয়বস্তু উপস্থাপন করেন লোলা ঢাকা বাংলাদেশের চ্যাপ্টার লিডার জেড বি নিশাত।

নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি বলেন, আমাদের আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য নারীদের উদ্যোক্তা সম্পর্কিত উদ্যোগ এবং নেতৃত্বের ভূমিকা অনুসরণ করতে অনুপ্রাণিত করা, উদ্যোক্তাদের চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে ব্যবহারিক পরামর্শ এবং কৌশল প্রদান, পারস্পরিক সমর্থন এবং সহযোগিতার জন্য উচ্চাকাঙ্ক্ষী এবং প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তাদের মধ্যে সংযোগ সহজতর করা। নারী মৈত্রী সবসময়ই নারী উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে যাচ্ছে এবং একটি ন্যায়সঙ্গত সমাজ গঠনে তরুন নারী উদ্যোক্তাদের পাশে সব সময় থাকার আশ্বাস দেন তিনি।

জয়িতা ফাউন্ডেশনের সিনিয়র উদ্যোক্তা ফারজানা নাজনিন শাম্মি বলেন, বর্তমান যুগে নারীরা কোনভাবে পিছিয়ে নেই। পুরুষদের সাথে তাল মিলিয়ে তারাও বিভিন্নভাবে সফলতা অর্জন করছে এবং এগিয়ে যাচ্ছে। একজন নারী উদ্যোক্তা হওয়ার অনেক উপায় আছে যা সঠিকভাবে কাজে লাগাতে পারলে সফলতা নিশ্চিত। নারী উদ্যোক্তা হওয়ার জন্য নিজের লক্ষ্য ও দক্ষতা শনাক্ত করা, নিজেকে আত্মবিশ্বাসী করে তোলা, ব্যবসার পূর্ব পরিকল্পনা করা, দক্ষতা অর্জন করা, নেটওয়ার্কিং বৃদ্ধি করা এবং নিজের পরিচয় তৈরি করতে বিশেষ পরামর্শ দেন তিনি।

Reneta

নারী মৈত্রী এবং ললার উদ্দ্যেশে তরুণ নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন নিয়ে এই বিশেষ আয়োজনের জন্য ধন্যবাদ জানান বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগের যুগ্ম পরিচালক শাহরিয়ার নাসরিন।

তরুণ নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণার জন্য তিনি বলেন, এই ডিজিটাল যুগে হাজার হাজার সম্ভাবনা নিয়ে বাংলাদেশে প্রতিনিয়ত তৈরি হচ্ছে এক একজন নারী উদ্যোক্তা এবং বৃদ্ধি পাচ্ছে নারীর ক্ষমতায়ন। দেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে নারী উদ্যোক্তারা বিশেষ জায়গা করে নিয়েছে। ফলে সরকার নারী উদ্যোক্তাদের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং তা বাস্তবায়ন করছে। নারী উদ্যোক্তারা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবেও ব্যবসা করার সুযোগ পাচ্ছে যা খুবই প্রশংসনীয়। আমি আশা রাখি আজকের তরুন উদ্যোক্তারাই একদিন আমাদের দেশে সুনাম বয়ে নিয়ে আসবে।

পাশাপাশি তিনি জানান বাংলাদেশ ব্যাংক এ রয়েছে ৩ হাজার কোটি টাকা তহবিল যেখানে সুদ মাত্র ৫ শতাংশ। এছাড়াও আর্থিক সাক্ষরতার বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকে রয়েছে নারী উদ্যোক্তা ইউনিট যেখানে নারী উদ্যোক্তারা তাদের সমস্যার কথা তুলে ধরতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী উদ্যোক্তাসভাস্পিকার সেশন অন এমপাওয়ারিং উইমেন এন্টারপ্রেনার্স ফর এন ইকুইটেবল সোসাইটি
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT