চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন কংগ্রেসের স্পিকার বরখাস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ন ০৪, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

নিজ দলের আইনপ্রণেতার বিরোধীতার মুখে ভোটাভুটিতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারের পদ হারালেন রিপাবলিকান কেভিন ম্যাকার্থি। মার্কিন ইতিহাসে প্রথম কংগ্রেসের কোনো স্পিকারকে ভোটের মাধ্যমে অপসারণের ঘটনা ঘটল।

গতকাল (৩ অক্টোবর) স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেস সদস্যদের ভোটাভুটিতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারের পদ হারিয়েছেন কেভিন ম্যাকার্থি। চাকরি হারানোর পর রিপাবলিকান আইন প্রণেতাদের একটি ব্যক্তিগত সভায় ম্যাকার্থি তার সহকর্মীদের বলেন, তিনি আবার স্পিকার পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেননি।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের খরচ কমাতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির যতটা করা উচিত, তা তিনি করছেন না। এমন অভিযোগে গত কয়েক মাস থেকে তার সঙ্গে দ্বন্দ চলছিল নিজ দল রিপাবলিকান আইনপ্রণেতা ফ্লোরিডার কংগ্রেসম্যান ম্যাট গেটজ ম্যাকার্থি এবং ডানপন্থী কয়েকজন আইনপ্রণেতার সঙ্গে। এ অভিযোগে সোমবার প্রতিনিধি পরিষদের অধিবেশনে স্পিকার কেভিন ম্যাকার্থিকে অপসারণের ভোটাভুটির প্রস্তাব তোলেন ম্যাট গেটজ ম্যাকার্থি।

ভোটাভুটিতে কেভিন ম্যাকার্থির বিপক্ষে রায় দেন প্রতিনিধি পরিষদের ২১৬ জন সদস্য। এদের মধ্যে ২০৮ জন ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের। বাকি আটজন ম্যাকার্থির নিজ দল রিপাবলিকান পার্টির সদস্য। তাঁর পক্ষে ভোট দেন পরিষদের ২১০ জন আইনপ্রণেতা।

ম্যাকার্থিকে অপসারণের পর অন্তর্বর্তীকালীন স্পিকারের দায়িত্ব দেওয়া হয়েছে রিপাবলিকান দলের আরেক আইনপ্রণেতা প্যাট্রিক ম্যাকহেনরিকে।

 

Jui  Banner Campaign
ট্যাগ: কংগ্রেসকেভিন ম্যাকার্থিরিপাবলিকান
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT