চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাসেমিরোর অভিষেকে ইউনাইটেডের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

স্পেন ছেড়ে নতুন চ্যালেঞ্জ নিতে ইংল্যান্ডে পাড়ি জমানো কাসেমিরোকে দারুণ এক জয় উপহার দিল ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের পর সাউদাম্পটনের বিপক্ষেও জয় তুলে নিল এরিক টেন হাগের দল। টানা দুই জয়ে শুরুর ধাক্কাও কিছুটা সামলে উঠল ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।

সাউদাম্পটনের মাঠ সেইন্ট ম্যারি স্টেডিয়ামে বল দখল, পাস, গোলে শট সহ প্রায় সব বিভাগে এগিয়ে ছিল সফরকারী রেড ডেভিলরা। আক্রমণের ধারাবাহিকতায় দ্বিতীয়ার্ধে গোল করে দলকে এগিয়ে নেন ব্রুনো ফার্নান্দেজ, শেষ পর্যন্ত তার গোল-ই জয়-পরাজয়ের সমীকরণ টেনে দিয়েছে।

প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হেরে বাজে শুরুর পর লিভারপুলের বিপক্ষে ২-১ গোলে মৌসুমের প্রথম জয় তুলে টেন হাগের শিষ্যরা। নিজেদের চতুর্থ ম্যাচে দ্য সেইন্টসদের হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে উঠেছে ইউনাইটেড। লিগের এখন পর্যন্ত ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

প্রতিপক্ষের মাঠে এদিন শুরুর একাদশে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ৭০ মিনিটে জর্ডান স্যাঞ্চো বদলি নেমে খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি পর্তুগিজ বিশ্বসেরা। রেড ডেভিলদের জার্সিতে মাঠে নামতে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকেও অপেক্ষা করতে হয় ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত। লা লিগা ছেড়ে প্রিমিয়ার লিগে আসার দিনটা জয়ে রাঙিয়েছে তার দল।

৫১ শতাংশ বল দখলের দিনে শুরুর অর্ধে দাপট দেখায় ইউনাইটেড। আক্রমণের পর আক্রমণের পসরা সাজিয়ে বসলেও কাঙ্ক্ষিত জালের দেখা অবশ্য প্রধমার্ধে পাননি টেন হাগের শিষ্যরা। প্রথমার্ধে দুপক্ষের বেশকিছু আক্রমণ হলেও শেষ পর্যন্ত গোল শূন্য ড্রয়ে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ধার বাড়িয়ে নেয় ইউনাইটেড। ৫৫ মিনিটে পেয়ে যায় লিড। দিয়েগো দৌলতের লো ক্রসে দারুণ ক্ষিপ্রতায় বল জালে পাঠান ফার্নান্দেজ। চার মিনিট পর সুযোগ এসে যাচ্ছিল স্বাগতিক দলের। ৬০ মিনিটে স্কট ম্যাকটুমিনির হ্যান্ডবলের আরজি তুলে পেনাল্টির জোড়ালো আবেদন করে সাউদাম্পটন। তবে সেই আবেদনের সাড়া দেয়নি রেফারি।

Reneta

৭০ মিনিটে জর্ডান স্যাঞ্চোর বদলি নামেন রোনালদো। ৮২ মিনিটে অ্যান্থনি এলেঙ্গাকে বসিয়ে ইউনাইটেডের জার্সিতে কাসেমিরোর অভিষেক ঘটান টেন হাগ। ম্যাচের বাকিটা সময়ে দুপক্ষ বেশ কিছু আক্রমণ চালালেও কেউই পাচ্ছিল না গোলের দেখা।

অতিরিক্ত সময়ের চার মিনিটের মাথায় সমতায় ফেরার দারুণ সুযোগ এসেছিল সাউদাম্পটনের। স্কটিশ ফুটবলার স্টুয়ার্ট আর্মস্ট্রংয়ের ক্রস থেকে ওয়াকার-পিটারস দারুণ বাইসাইকেল কিক নেন। বলও থাকে জালের অভিমুখে, কিন্তু শেষ মুহূর্তে বল ক্লিয়ার করেন টেন হাগের শিষ্যরা। বাকিটা সময়ে ফলও থাকে অপরিবর্তিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেডকাসেমিরোপ্রিমিয়ার লিগরোনালদোলিড স্পোর্টসলিভারপুলসাউদাম্পটন
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT