আন্তর্জাতিক

সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট বামপন্থী নেতা লি জে-মিয়ং

নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং বিজয়ী হয়ে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং বিজয়ী হয়ে উল্লাস প্রকাশ করছেন, দক্ষিণ কোরিয়া নির্বাচনী প্রচারণার সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বামপন্থী নেতা লি জে-মিয়ং। রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দলের প্রার্থী এবং মন্ত্রিসভার প্রাক্তন সদস্য কিম মুন-সু-কে ব্যাপক ব্যবধানে পরাজিত করেছেন তিনি।

বিবিসি জানিয়েছে, আজ (৪ জুন) বুধবার সাউথ কোরিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আজই দায়িত্ব গ্রহণ করবেন লি জে-মিয়ং। নির্বাচিত হয়ে সাউথ কোরিয়ার গণতন্ত্র পুনরুদ্ধার করা তার প্রথম অগ্রাধিকার হবে বলে জানিয়েছেন তিনি।

দায়িত্ব নিয়েই নবনির্বাচিত সরকার প্রধানকে রাজনৈতিক অচলাবস্থা পুরোপুরি কাটিয়ে উঠতে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তার জয়ে সাউথ কোরিয়ায় কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার সাময়িক অবসান হয়েছে।

গত ডিসেম্বরে প্রেসিডেন্ট ইউন সুক ইওলের আকস্মিক সামরিক আইন জারির চেষ্টার পর তাকে অভিসংশনের পর এটাই দেশটির প্রথম নির্বাচন।

বিষয়:লি জে-মিয়ং সাউথ কোরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…