চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকা দলে চোটের মহামারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ন ১১, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ জয়ের পর বুধবার রাতে টি-টুয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করেছে সাউথ আফ্রিকা। কিন্তু চোট সমস্যায় সফরকারীদের মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা ও উদ্বেগ। নিবিড় পর্যবেক্ষণ থেকে কেউ ফিরছেন, কেউ আবার পড়ছেন চোটে। চোটের কারণে প্রথম টি-টুয়েন্টি খেলেননি স্পিনার কেশভ মহারাজ। মহারাজের মত চোটে পড়ে দেশে ফিরে গেছেন পেসার লুঙ্গি এনগিদি।

মহারাজের পরিবর্তে প্রোটিয়া একাদশে দেখা যায় করবিন বসকে। এনগিদির পেশির চোটে সফরকারীদের স্কোয়াডে জায়গা পেয়েছে নান্দ্রে বার্জার। ৩০ বর্ষী এ পেসার প্রস্তুত সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য।

এর আগে গোড়ালির চোটে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি কাগিসো রাবাদা। অবশ্য টি-টুয়েন্টিতে ফিরে এক ওভার বল করে নিয়েছেন এক উইকেট।

গত সপ্তাহে টি-টুয়েন্টি স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নেন ডেভিড মিলার। তিনিও পড়েছেন হ্যামস্ট্রিং চোটে। তার বদলি হিসেবে কে জায়গায় খেলবে এখনও নিশ্চিত করেনি সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

রাবাদার সঙ্গে সাউথ আফ্রিকার স্কোয়াডে ফিরেছেন মার্কো ইয়ানসেন ও লিজাড উইলিয়ামস। প্রোটিয়ারা শুক্রবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডকেশভ মহারাজটি-টুয়েন্টিলিড স্পোর্টসলুঙ্গি এনগিদিসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT