ক্রিকেট

মিলার-বাভুমার সেঞ্চুরি, এক ম্যাচ হাতে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ প্রোটিয়াদের

মিলার-বাভুমার সেঞ্চুরি, এক ম্যাচ হাতে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ প্রোটিয়াদের

ডেভিড মিলার ও টেম্বা বাভুমার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাড়ে তিনশর বেশি রানের সংগ্রহ গড়েছিল সাউথ আফ্রিকা। জবাবে লড়াই করেছিল অস্ট্রেলিয়া। তবে পৌঁছাতে পারেনি কাঙ্খিত লক্ষ্যে। শেষ অবধি হেরেছে ৩২ রানে। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে টস জিতে স্বাগতিকদের ব্যাটে পাঠায় অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ৩৬৫ রানের সংগ্রহ গড়ে প্রোটিয়ারা। জবাবে নেমে ৪৯.৫ ওভারে ৩৩৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

ইনিংসের শুরুতেই জশ হ্যাজলউডের বলে শূন্য রানে ফিরে যান এইডেন মার্করাম। তবে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের। টেম্বা বাভুমা ও ডেভিড মিলারের সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে তারা। বাভুমা ১১৬ বলে ১০৩ রান করেন। অন্যদিকে ১২ চার ও ৯ ছক্কায় ৯৩ বলে ১৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন মিলার। শেষ দিকে ডুয়ান জানসেনের ২৭ রানের ক্যামিওতে ৩৬৫ রানের সংগ্রহ পায় স্বাগতিক দলটি।

অজি বোলারদের মধ্যে জ্যাক এডওয়ার্ডস ৫ উইকেট নেন। জশ হ্যাজেলউড নেন ৩ উইকেট।

লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করে অস্ট্রেলিয়াও। মিচেল মার্শ ও ট্রাভিস হেড জুটিতে উদ্বোধনীতে ১৩০ রান তোলে সফরকারীরা। দুজনই করেন ৮৪ রান করে। জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। শেষ দিকে জাভিয়ার বার্টলেটের ২৬ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস অস্ট্রেলিয়ার জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত তা আর পূরণ হয়নি। ৪৯.৫ ওভারে ৩৩৩ রানে অলআউট হয়ে যায় তারা।

প্রোটিয়াদের হয়ে লিজাড উইলিয়ামস নেন ৩ উইকেট। মার্কো জানসেন, কেশব মহারাজ ও বিজর্ন ফরচুন নেন দুটি করে উইকেট।

বিষয়:অস্ট্রেলিয়াবাভুমামিলারলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…