চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সৌম্য যথেষ্ট ক্রিকেট খেলেছে, ওকে বোঝানোর কিছু নেই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিয়ারের শুরুতেই বাংলাদেশকে জেতাতে অবদান রাখা সৌম্য সরকার নিজেকে মেলে ধরতে পারছেন না কোথাও। জাতীয় দলের বাইরে চলে যাওয়া বাঁহাতি ওপেনার ঘরোয়া ক্রিকেটেও রান পাচ্ছেন না। প্রতিভাবান তারকার পারফরম্যান্সে হতাশ নির্বাচকরাও।

সমস্যা আসলে কী সেটি জানতে চাওয়া হলে নির্বাচক হাবিবুল বাশার সুমন বললেন, ‘সৌম্য কিন্তু অনেকদিন ধরেই ক্রিকেট খেলছে। নতুন ক্রিকেটার না, যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। মেন্টাল যে সাপোর্ট সেটি তো সবসময়ই আমাদের তরফ থেকে পায়। ওর নিজেকেই বেছে নিতে হবে খেলাটা কীভাবে নেবে।’

মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান-ব্রাদার্স ম্যাচ দেখতে ফতুল্লায় গিয়েছিলেন হাবিবুল। ৯ রানে আউট হয়েছেন মোহামেডানে খেলা সৌম্য। আউট হওয়ার ধরনও ছিল দৃষ্টিকটু। আগের ম্যাচে আউট হন ১৩ রানে।

দুঃসময়ে সৌম্যর পাশেই আছেন নির্বাচকরা। জাতীয় দলের সফল সাবেক ব্যাটার হিসেবে সৌম্যকে হাবিবুলের পরামর্শ- ‘সব ব্যাটারের কিন্তু ব্যাটিং প্ল্যান থাকে। সবাই নিজস্ব ব্যাটিং প্ল্যান নিয়ে মাঠে নামে। সেটা কোন বোলারকে মারব, কাকে দেখে খেলব, মাঠের কোন সাইড বড়, কোন সাইড ছোট, বাতাস কোনদিকে। এগুলো কিছু বেসিক ব্যাপার থাকে। আমার মনে হয় সৌম্যর নিজেকে ঠিক করতে হবে কীভাবে ব্যাটিং করতে চায়, নিজের ব্যাটিং বোঝাটা গুরুত্বপূর্ণ।’

‘সৌম্য যথেষ্ট ক্রিকেট খেলেছে, ওকে বোঝানোর তেমন কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু যথেষ্ট সাফল্য আছে। বড় বড় দলের সাথে বড় বড় ম্যাচ উইনিং নক আছে। সৌম্যকে বোঝানোর কিছু নেই। তাকে বুঝতে হবে। নিজেকেই খুঁজে বের করতে হবে সমস্যার সমাধান।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম টাইগার্সঢাকা প্রিমিয়ার লিগফতুল্লাবাংলাদেশ ক্রিকেট দলমোহামেডানলিড স্পোর্টসসৌম্যসৌম্য সরকারহাবিবুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সালমানকে ৩০ এপ্রিল হত্যা করা হবে!’

পরবর্তী

আদিত্যর প্রেমে মগ্ন অনন্যা, যা বললেন অভিনেত্রীর মা

পরবর্তী

আদিত্যর প্রেমে মগ্ন অনন্যা, যা বললেন অভিনেত্রীর মা

বার্সা মাঠে নামলেই ‘মেসি-মেসি’ চিৎকারে প্রকম্পিত হচ্ছে গ্যালারি

সর্বশেষ

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT