মাসখানেক হবে সংসার ভেঙেছে মার্কিন পপ তারকা জো জোনাস ও ‘গেম অফ থ্রোন্স’ খ্যাত অভিনেত্রী সোফি টার্নারের। তার মাঝেই এবার অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল সোফিকে।
শোনা যাচ্ছে, ব্রিটেনের এক ধনকুবেরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সোফি। নাম পিয়ারগ্রিন পিয়ারসন। সম্প্রতি রাস্তায় প্রকাশ্যে পিয়ারগ্রিনের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা যায় তাকে।
বেশ কিছু সময় দুজনকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতেও দেখা গেছে। তখন হাসাহাসিও করেন তারা। পরে সোফির টুপি খুলে ঠোঁটে ঠোঁট রাখেন পিয়ারগ্রিন। এই পিয়ারগ্রিন ইস্ট সাসেক্সের ধনকুবের। যে বাড়িতে থাকেন তিনি তার মূল্য প্রায় ৫০ লক্ষ পাউন্ড (প্রায় ৫,০৫৫ কোটি টাকা)।
এদিকে দিন কয়েক আগে পিয়রগ্রিনেরও প্রেম ভাঙে। শোনা যাচ্ছে, কিং চার্লসের ধর্মকন্যার সঙ্গে প্রেম ছিল তার। তবে সেই সম্পর্ক ভাঙতেই সোফির সঙ্গে সম্পর্কে জড়ালেন এই ধনকুবের!
অপরদিকে সম্পর্কে তিক্ততার কারণেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সোফি-জো। তবে বিবাহবিচ্ছেদের এই প্রক্রিয়ার মধ্যেই সন্তানদের নিয়ে রীতিমতো টানাটানি চলছে তাদের মধ্যে। দুই সন্তানকে আমেরিকায় আটকে রাখার অভিযোগে জোয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিলেন সোফি।
২০১৬ সালে অভিনেত্রী সোফি টার্নারের সঙ্গে জো জোনাসের প্রেমের খবর শোনা যায়। এরপর ২০১৭তে তাদের বাগদান হয়। ২০১৯ সালে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের ঠিক পরে লাস ভেগাসে তাদের বিয়ে হয়। ২০২০ সালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। ২০২২ সালে জো-সোফির ঘরে দ্বিতীয় সন্তান আসে।
সূত্র: পিপল








