বিনোদন

সেলফির আবদার না মেটানোয় কনসার্টে হামলার শিকার সোনু নিগম

সোনু নিগমের কনসার্টে হামলার দৃশ্য, দর্শক ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনু নিগমের কনসার্টে হামলার ঘটনা, যেখানে দর্শক ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সোমবার কনসার্টে গান গাওয়ার পর বাকবিতণ্ডার জেরে হামলার শিকার হয়েছেন সোনু নিগম। সেলফি তোলার আবদার না মেটানোয় এই হামলা হয়েছে বলে জানা গেছে। সোমবার মুম্বাইয়ের চেম্বুর এলাকার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার পরে, গায়ক সোনু নিগম চেম্বুর থানায় পৌঁছে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশকে এই বিষয়ে মামলা নথিভুক্ত করার অনুরোধ জানান। অভিযোগ পত্রে গায়ক জানিয়েছেন ওই ব্যক্তি বিধায়ক প্রকাশ ফাতার্পেকারজির ছেলে।

সোনুর অভিযোগ, গান গেয়ে স্টেজ থেকে নামার সময় দুই ব্যক্তি জোর করে সোনুর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ায় তাকে মঞ্চের সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। সোনুকে বাঁচাতে এগিয়ে আসায় ধাক্কাটা নিরাপত্তারক্ষীর গায়ে লাগে এবং তিনি সিঁড়ি থেকে পড়ে যান। রাগের মাথায়, ছেলেটি সোনুকেও ধাক্কা দেয়। তিনিও সিঁড়িতে পড়ে যান। এরপর সংগীত শিল্পীকে বাঁচাতে এগিয়ে আসেন তার বন্ধু রব্বানি খান। তাকেও ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়।

ঘটনার পরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিষয়:সোনু নিগম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…