অপরাধ

মাদকের টাকা না দেওয়ায় বাবাকে জবাই করলো ছেলে!

জনসমাগমের ছবি যেখানে অনেক মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন বয়সের মানুষজন একত্রিত হয়ে একটি স্থানে উপস্থিত হয়েছে, সম্ভবত কোন ঘটনা বা অনুষ্ঠান উপলক্ষে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাদকের টাকা না দেওয়ায় বাবা ইসমাইল কাজীকে জবাই করে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে অলীম কাজী। পরে ছেলেকে আটক করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ।

শনিবার সকাল ১১টার দিকে অলীম কাজীকে আটক করে পুলিশ। এর আগে সকাল ৭টার দিকে সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার এস আই ওবায়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ঘুম থেকে উঠে ছেলে অলীম কাজী তার বাবার কাছে টাকা চায়। বাবা ইসমাইল কাজী টাকা দিতে অস্বীকৃতি জানালে ছেলে রান্না ঘর থেকে বটি নিয়ে তার বাবার গলায় কোপ দেয়। গুরুত্বর আহত ইসমাইলকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়। পর সেখানে তার মৃত্যু হয়।

বিষয়:গোপালগঞ্জ মাদকাসক্ত ছেলে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…