চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকের টাকা না দেয়ায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে

সুমন রায় সুমন রায়
৩:৫৮ অপরাহ্ণ ০৭, মে ২০২৩
অপরাধ, জনপদ, নরসিংদী
A A
নরসিংদী জেলার মানচিত্র ও বাংলাদেশের অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর রায়পুরায় মাদকের টাকা না দেয়ায় মো. আইনুল হক (৭০) নামের এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। হত্যার পর ওই ছেলে নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে ঘটনাটি জানান। পরে ওই বাড়িতে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশ।

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই যুবকের নাম মো. ইয়াসির হক (৩০)। তিনি এলাকায় একজন মাদকাসক্ত ব্যক্তি হিসেবে পরিচিত।

Banglabid

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে বাবা আইনুলের কাছে মাদক সেবনের জন্য টাকা চান ইয়াসির। টাকা না দিলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর একপর্যায়ে ঘরে থাকা দা নিয়ে ইয়াসির তার বাবা আইনুলের গলা ও হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় কোপাত থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর ইয়াসির নিজেই ৯৯৯ এ কল দিয়ে বাবাকে হত্যার ঘটনা জানান। পরে খবর পেয়ে দুপুর ১২টার দিকে রায়পুরা থানার পুলিশ ওই বাড়িতে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন এবং অভিযুক্ত ইয়াসিরকে আটক করে থানায় নিয়ে যান। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে হত্যাকারী ছেলেকে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করি। আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবাকে হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত ছেলে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুপিয়ে হত্যানরসিংদী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি, কারা আসছেন নেতৃত্বে?

আগস্ট ১৪, ২০২৬

কিশোর ক্রিকেটারের আঘাতে মৃত্যু মেন্ডিসের স্কুলজীবনের কোচের

আগস্ট ১৪, ২০২৬

দাম কমল ডলারের, দেশের বাজারে এর প্রভাব কী?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT