চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জীবন বাজি রেখে করছি নিজের প্রথম ছবির শুটিং’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ন ২৩, অক্টোবর ২০২২
বিনোদন
A A

‘টিয়ার গপ্পো’ বা ‘সেলাই জীবন’ কিংবা ‘হাজংদের জীবন সংগ্রাম’ বানিয়ে হাত পাকিয়েছেন তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি। এবার পুরোদমে নেমে পড়লেন নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র নির্মাণে!  

কাহিনীর প্রয়োজনেই বিরাট বহর নিয়ে গত ১৩ তারিখ থেকে শুটিং করছেন রাজধানী শহর থেকে বহু দূরে, দুর্গম অঞ্চলে। সেখান থেকেই চ্যানেল আই অনলাইনকে তরুণ এই নির্মাতা জানালেন, ‘জীবন বাজি রেখে করছি নিজের প্রথম ছবির শুটিং। সবাই আমাদের পাশে থাকবেন।’

তার প্রথম সিনেমার নাম ‘নয়া মানুষ’। ৬৫ জন ইউনিট ও স্থানীয় ২ শতাধিক মানুষ সিনেমাটির সঙ্গে আছেন বলেও জানালেন বয়াতি। এরইমধ্যে দশ দিন শুটিং করেছেন। সেই অভিজ্ঞতার গল্পও শোনালেন নির্মাতা।

‘নয়া মানুষ’ এ মৌসুমী হামিদ

বললেন, সবাই এত সহযোগিতা করছে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। অভিনেতা রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার সহ স্থানীয় মানুষরা এত আন্তরিকভাবে সহযোগিতায় এগিয়ে আসছেন কাজটাকে সফল করার জন্য, আমি অভিভূত!

‘নয়া মানুষ’ এর প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন রওনক হাসান এবং মৌসুমী হামিদ। আ. মা. ম. হাসানুজ্জামান এর ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে মাসুম রেজা’র চিত্রনাট্যে নির্মিত হচ্ছে সিনেমাটি।

‘নয়া মানুষ’ নিয়ে পরিচালক আরও বলেন, ‘নদীর এক কূল ভেঙে অন্য কূল গড়ে- তেমনি ভাসতে ভাসতে মানুষও এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে কীরকম সংকট বা সমস্যার সৃষ্টি হয় সেটা নিয়েই গল্প। এটার মধ্যে প্রেম, প্রকৃতি, ভালোবাসার ও জীবনদর্শনের গল্পও দেখবেন দর্শক।’

Reneta

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার, বদরুদ্দোজা, সরন সাহা,আ.মা.ম হাসানুজ্জামান, নিলুফার ওয়াহিদ পাপড়ি, সানজানা, পারভিন পারু, মাহিন রহমান, এ্যাঞ্জেলা, শিশু শিল্পী উষশী সহ চরের ২০০ গ্রামবাসী।

একটানা শুটিং শেষ করে এ মাসের শেষে ঢাকায় ফিরবে পুরো ইউনিট এমনটাই জানালেন বয়াতি।মুক্তির পরিকল্পনা চূড়ান্ত না হলেও, চলতি বছরের শেষ দিকে না হলেও আগামি বছরের শুরুতেই বড় পর্দায় ‘নয়া মানুষ’ মুক্তি দিতে আগ্রহী বয়াতি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আশীষ খন্দকারচরনয়া মানুষমৌসুমী হামিদরওনক হাসানলিড বিনোদনসিনেমাসোহেল রানা বয়াতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিউ ও সাবস্ক্রিপশনে রেকর্ড ভাঙলো ‘চক্র ২’!

এপ্রিল ৩, ২০২৬

সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল

এপ্রিল ৩, ২০২৬
সাবিত মাহমুদ শাওন | ছবি: সংগৃহীত

উত্তরায় বাসা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

এপ্রিল ৩, ২০২৬

ঈদে ‘সুড়ঙ্গ ২’ নয়, আসতে পারে ‘পুলসিরাত’

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT