চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হয়তো কোন গোলাপীর জীবন ছবি ক্যামেরা বন্দি করতে গেছেন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

কিংবদন্তী নির্মাতা, লেখক ও গীতিকার আমজাদ হোসেন নেই ৫ বছর! ২০১৮ সালের এই দিনে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুদিনে তাঁকে স্মরণ করছে দেশের সিনেপ্রেমী মানুষ।

এদিকে বাবার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে শোকস্মৃতিই প্রকাশ করলেন আমজাদ হোসেনের ছোট ছেলে সোহেল আরমান। প্রতি পলে বাবার শূন্যতা অনুভব করেন জানিয়ে নির্মাতাপুত্র বলেন,“দিন চলে যায় ঠিকই কিন্তু কিছু স্মৃতির সাথে প্রতিনিয়ত বসবাস করতে হয়। বাবা হারানোর তীব্র যন্ত্রণা মাঝে মাঝেই নিজেকে খুব অসহায়, অস্থির একাকী করে ফেলে আমাকে। কতদিন দেখিনা বাবাকে! ছোটবেলার মতই নিজেকে সান্ত্বনা দেই…বাবা শুটিং এ গেছে একমাস পর ফিরবে। হয়তো কোন গোলাপীর জীবন ছবি ক্যামেরা বন্দি করতে গেছে।

বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে সোহেল আরো বলেন,“বাবা, আমি এখনও সেই দৃশ্য দেখি, এটা তোমারই ফেলে যাওয়া একটুকরো অতীত… তুমিও কি দেখো ওপার থেকে। এমনিভাবে আমি তোমার সাথে প্রতিনিয়ত বসবাস করি। কোন এক অবুঝ ছেলের মতই বলি… আমার বাবাই সবচেয়ে ভালো বাবা, আমার বাবাই শ্রেষ্ঠ। স্বর্ণময় কর্মজীবনে এমন হাজার হাজার স্মৃতি রেখে গেছো অগণিত মানুষের মাঝে। তোমার সৃষ্টি নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে । আজ বাবার পঞ্চম মৃত্যু বার্ষিকী । দোয়া করবেন সবাই।”

আমজাদ হোসেনের পরিচালনায় জনপ্রিয়তা পাওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বাল্যবন্ধু’, ‘পিতাপুত্র’, ‘এই নিয়ে পৃথিবী’, ‘বাংলার মুখ’, ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘সখিনার যুদ্ধ’, ‘ভাত দে’, ‘হীরামতি’, ‘প্রাণের মানুষ’, ‘সুন্দরী বধূ’, ‘কাল সকালে’, ‘গোলাপী এখন ঢাকায়’ ‘গোলাপী এখন বিলেতে’ ইত্যাদি।

১৯৭৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ১৯৮৪ সালে ‘ভাত দে’ চলচ্চিত্র নির্মাণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া নানামাত্রিক কাজের জন্য ১৪ বার জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন। একইসাথে বাংলা একাডেমী পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমজাদ হোসেনকিংবদন্তীগীতিকারনির্মাতা আমজাদ হোসেনলিড বিনোদনলেখকসোহেল আরমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

জুলাই ২৮, ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণে দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই: তথ্যমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT