জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন এবং ১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণাসহ ৩ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। রাজধানীতে পদযাত্রা কর্মসূচি শেষে স্মারকলিপি দিয়ে শহিদ জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদের সন্তান সোহেল তাজ বলেন, এই তিন দফা বাস্তবায়ন করা না হলে সুযোগসন্ধানীরা ইতিহাস নিয়ে জাতিকে বিভ্রান্ত করবে।







