চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসা দিবসে অর্ধলাখ টাকা নিয়ে অসুস্থ চা দোকানির পাশে সামাজিক সংগঠন

এস কে রাসেল এস কে রাসেল
৬:১২ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২৪
কিশোরগঞ্জ, জনপদ
A A
অসুস্থ চা দোকানিকে অর্থ সহায়তা প্রদান করছে সামাজিক সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা মারা গেছেন প্রায় ৮ বছর বয়সে, পৃথিবীতে নেই মাও। ছোটবেলা থেকেই পরিশ্রম করে বড় হয়েছেন। নিজের ঘর-বাড়ি বলতে কিছুই ছিল না। মামার বাড়িতে থেকে সবকিছু করেছেন। চা বিক্রি করে সংসার চালাতেন। সবকিছুই চলছিল ভালো, তবে হঠাৎ অসুস্থ হয়ে থমকে যায় সবই। বলা হচ্ছে, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের চা দোকানি হুমায়ুন আহমেদের (২৫) কথা।

পোস্টেট অপারেশন অসুস্থতার কারণে এক মাস ধরে চায়ের দোকান বন্ধ হয়ে যায় হুমায়ুন আহমেদের। পরিবারে নেমে আসে হতাশা। সেই হুমায়ুন আহমেদের খোঁজ পেয়ে ভালবাসা দিবসে তারই পাশে দাঁড়ায় উদ্যোগ সোশ্যাল ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন। ৫০ হাজার টাকা তুলে দিলেন তার হাতে।

হুমায়ুন আহমেদ সংসারে স্ত্রী ও চার বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

Banglabid

বুধবার ১৪ ফেব্রুয়ারি বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের অসুস্থ চা দোকানি হুমায়ুন আহমেদের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন সংগঠনের সদস্যরা। এছাড়াও হুমায়ুন আহমেদ সুস্থ হলে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়ার প্রতিশ্রুতি দেয় সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমেদ এবং সদস্য রিদয়সহ এলাকাবাসী।

হুমায়ুন আহমেদ জানান, জীবনে দুঃখ কষ্ট সেই ছোটবেলা থেকেই শুরু। কিন্তু বর্তমানে আমার এই অসুস্থতার সময় জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি। আমার আগে যে চায়ের দোকান ছিল তার মাধ্যমে সংসার চালাচ্ছিলাম। আমি অসুস্থ হয়ে যাওয়াতে পরিবারে নেমে আসে হতাশা। আমার পাশে উদ্যোগ সোশ্যাল ফাউন্ডেশন দাঁড়ানোয় তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।

Reneta

সংগঠনটির সভাপতি শেখ বুরহান উদ্দিন পরাণ জানান, আজ বিশ্ব ভালোবাসা দিবস যেটা আমরা সবাই জানি। এই দিবসে উদ্যোগ সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটি ব্যতিক্রম উদ্যোগ নিয়ে অসুস্থ চা দোকানদার হুমায়ূন আহমেদের পাশে দাঁড়িয়েছি। তার অসুস্থতার কথা জানতে পেরে আমরা সকলেই সহযোগিতার জন্য এগিয়ে এসেছি। তার অপারেশন করতে যত টাকা লাগে সংগঠনের পক্ষ থেকে দেয়ার চেষ্টা করবো। আজকে তার অপারেশন জন্য ৫০ হাজার টাকা তুলে দেয়া হয়েছে।

তিনি বলেন, এছাড়া পরে তার ব্যবসা করার জন্য আমরা একটি তহবিল গঠন করে তার একটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিব। আসলে বিশ্ব ভালোবাসা দিবসে অনেকেই ফুল নিয়ে ব্যস্ত, প্রেমিকা নিয়ে ব্যস্ত। কিন্তু আমাদের সংগঠনের সদস্যরা দু’দিন যাবৎ পরিকল্পনা করছেন, ভালোবাসা দিবসে এমন কিছু করার যাতে মানুষের উপকার হয়, মানবিক কাজ হয়। এছাড়াও আমাদের সংগঠনের পক্ষ থেকে ভাসমান ফ্রি স্কুলের ব্যবস্থা রয়েছে।

স্থানীয় ওমর ফারুক জানান, ভালোবাসা দিবস মানে দেখছি এলাকার ছেলে-মেয়েরা ফুল নিয়ে এদিক-সেদিক ঘুরাফেরা করে। তবে ভালবাসা দিবসে এমন ব্যতিক্রম আয়োজন করায় উদ্যোগ সোশ্যাল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জচা দোকানির পাশেভালোবাসা দিবসসোশ্যাল ফাউন্ডেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভালোবাসা দিবসে চাহিদার শীর্ষে মোশতাক আহমেদের রোমান্টিক উপন্যাস

পরবর্তী

তামিমের অন্যরকম ‘একশ’

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল, দলের সঙ্গে মাঠে বসে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমের অন্যরকম ‘একশ’

দুটি অভিনেতা-অভিনেত্রী একসঙ্গে পোজ দিচ্ছেন, স্টাইলিশ পোশাকে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সুপারস্টার’ হওয়ার স্বপ্ন রিপার, স্টারডম চান শিশিরও!

সর্বশেষ

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার

আগস্ট ২০, ২০২৬

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

আগস্ট ২০, ২০২৬

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT