নাগা চৈতন্যের সাথে বাগদানের পর আইএমডিবি-তে শাহরুখ খানকে ছাড়িয়ে গেলেন শোভিতা ধুলিপালা। আইএমডিবির সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকার তালিকায় শাহরুখকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করলেন অভিনেত্রী।
নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বাগদানের পর থেকে আলোচনায় অভিনেত্রী। ক্যারিয়ারের দ্বিতীয় ছবি ‘মুনজ্যা’ দিয়ে হাজার হাজার মানুষের হৃদয়ে জায়গা করে আইএমডিবির সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকার তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন শর্বরী বাগ।
দ্বিতীয় স্থান থেকে পিছিয়ে তৃতীয় স্থানে আছেন শাহরুখ খান। এরপরে আছেন কাজল এবং জানভি কাপুর। লক্ষ্য, দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি, ম্রুনাল ঠাকুর এবং ঐশ্বরিয়া রায় আছেন এই সপ্তাহের সেরা ১০-এর তালিকায়।
২০২২ সাল থেকে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার সম্পর্ক নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। তবে এই জুটির বাগদানের মাধ্যমে সেগুলোর অবসান হলো।
শোভিতাকে সর্বশেষ দেখা গেছে দেব প্যাটেলের ‘মাংকি ম্যান’-এ। এরপর তাকে দেখা যাবে ‘সিতারা’ সিনেমায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস








