চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢালিউডে নায়িকা সংকট ভাঙতে চান স্নিগ্ধা!

ঈদুল ফিতরে রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে সিনেমায় অভিষেক হচ্ছে মডেল স্নিগ্ধা চৌধুরীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ন ২৩, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

রংপুরের মেয়ে স্নিগ্ধা চৌধুরী ছোটবেলা থেকে লুকিয়ে লুকিয়ে ফ্যাশন মডেলদের ফলো করতেন, তাদের খোঁজ-খবর রাখতেন। ২০১৮ সাল থেকে মডেল হিসেবে বিলবোর্ড ও র‍্যাম্প শো-তে করেছেন। দেশের বাইরেও বিভিন্ন ফ্যাশন শো-তে অংশ নিয়েছেন, নাম কামিয়েছেন। এবার স্নিগ্ধা চলচ্চিত্রে অভিনয় করলেন।

রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রের মাধ্যমে আসন্ন ঈদে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে স্নিগ্ধা চৌধুরীর।

কীভাবে সুযোগ এলো ‘প্রেশার কুকার’-এ? স্নিগ্ধা বলেন, দেড়বছর আগে রায়হান রাফী আমাকে এই গল্পের প্লট শুনিয়েছিল। তখন একবার অডিশন দিয়েছিলাম। ফাইনালি যখন কাজটি করবে বলে ঠিক করলো তখন আমি ফ্যামিলি নিয়ে ওমরাহ-তে ছিলাম। রাফী টেক্সটে জানালো, চারটি মেয়েকে গুরুত্ব দিয়ে গল্পটি চূড়ান্ত করে সিনেমাটি করতে যাচ্ছি, আমি আগ্রহী কিনা! তখন আমি ভীষণ খুশী হই, রাজী হই। এরপর টানা একমাস রাফীর অফিসে গ্রুমিং করি, বলতে গেলে দিনরাত ওখানে কেটেছে। তার অফিসের ফুল টিম আমাকে সাপোর্ট করেছে। আমি কৃতজ্ঞ।

‘প্রেশার কুকার’-এ তিন নায়িকার সাথে স্নিগ্ধা

দেশের চারটি অঞ্চল থেকে স্বপ্ন নিয়ে ঢাকায় আসা চারজন নারীর জীবনে ফেইস করা অ্যাবিউজ-মিসইউজ, তাদের লাভ স্টোরি, পেশা, চ্যালেঞ্জ সবকিছু নিয়ে ‘প্রেশার কুকার’র গল্প। স্নিগ্ধা চৌধুরী বলেন, আমার বিশ্বাস মফঃস্বল থেকে ঢাকা আসা প্রতিটি মেয়েই এই গল্প রিলেট করবে। আমি সবসময় নারীর ক্ষমতায়নের পক্ষে। এটা আমার প্রথম সিনেমা যতটা না খুশী, একইভাবে নারীর ক্ষমতায়নের সিনেমা বলে আরও খুশী।

স্নিগ্ধা বলেন,“এখানে কোনো হিরো নেই, এটা ভাবতে একদমই খারাপ লাগছে না। বরং আমি খুশী, ঈদে আসছে আমার সিনেমা যেখানে অভিনয়ের সুযোগ আছে। শুধু সৌন্দর্য্য দিয়ে নয়, আমাকে চেষ্টা করে অভিনয়টা করতে হয়েছে। আমি চেষ্টা করেছি, পরিচালকের কথা শুনেছি, বাকিটা দর্শক বলবেন। অন্যান্য বার ঈদে কেনাকাটা ড্রেস নিয়ে উচ্ছ্বসিত থাকতাম, কিন্তু এবার আমার সিনেমা রিলিজ হচ্ছে। পুরো মনোযোগটা ওদিকেই।”

সিনেমা নিয়ে স্নিগ্ধার অনেক স্বপ্ন। বললেন, অনেকে বলে আমাদের দেশে নায়িকা সংকট। এখন আমরা নতুনরা যদি নিয়মিত না হই, তাহলে এই সংকট কীভাবে দূর হবে? আমার বিশ্বাস, প্রতিষ্ঠিত যারা আছেন তারা নতুনদের ওয়েলকাম করবেন। আসলে মানুষ আমাকে কীভাবে গ্রহণ করবে সেটা দেখার অপেক্ষায় রয়েছি। সামনে আরও সিনেমা করছি। যেগুলো কথা হচ্ছে, এটা রিলিজ হওয়ার পর ওগুলোতে মনোযোগ দেব।

Reneta

ইমপ্রেস টেলিফিল্ম এবং কানন ফিল্মসের প্রযোজনায় প্রেশার কুকারে আরও অভিনয় করছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত প্রমুখ।বর্তমানে সিনেমাটির পোস্ট প্রডাকশন চলছে। আসন্ন ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।

ছবি সংগ্রহ: স্নিগ্ধা চৌধুরী

Jui  Banner Campaign
ট্যাগ: ইমপ্রেসঈদের ছবিপ্রেশার কুকারমডেলরায়হান রাফীলিড বিনোদনসিনেমাস্নিগ্ধা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

সিডনির গরমে কী হাল আলপিদের?

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

ঢালিউডে নায়িকা সংকট ভাঙতে চান স্নিগ্ধা!

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

ট্রাম্পের টেবিলে খামেনি পরিবারকে ‘নির্মূলের পরিকল্পনা’

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
ছবি: জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধ, তার বড় ভাই মীর মাহমুদুর রহমান ও ছোট ভাই মীর স্নিগ্ধ।

স্নিগ্ধরে যখন তুইলা দেই, তখন মনে হয় মুগ্ধরেই খাওয়াচ্ছি: মুগ্ধর মা

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

নির্মাতা অঞ্জনের প্রথম প্রয়াণ দিবসের সন্ধ্যায় ‘মর্নিং’

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT