চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাফুফে ছাড়লেন স্মলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ন ১৫, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

গত কয়েকমাস ধরেই আলোচনায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করবেন পল স্মলি। দেশের ফুটবল কাঠামোর প্রতি অসন্তোষ জানিয়ে পদ ছেড়েছেন ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান।

স্মলির চাকরি ছাড়ার বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন বাফুফের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমী। বলেছেন, ‘পল স্মলি পদত্যাগ পত্র দিয়েছেন। তবে কোন কারণে দিয়েছেন তা আমি এখনও দেখিনি।’

২০১৬ সাল থেকে বাফুফের সঙ্গে যুক্ত ছিলেন স্মলি। লম্বা সময় ধরে বাংলাদেশের ফুটবলের সঙ্গে জড়িত থাকলেও মাঝে আরও একবার চাকরি ছেড়েছিলেন ৫৬ বর্ষী। লাল-সবুজের প্রতিনিধিদের ছেড়ে ২০১৯ সালে ব্রুনাই জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। পরে কাজী সালাউদ্দিন তাকে আবারও ফিরিয়ে আনেন। এবার দ্বিতীয় দফায় চাকরি ছাড়লেন।

স্মলিকে বাংলাদেশে দায়িত্ব পালনের ক্ষেত্রে সকল সুবিধা দেয়া হলেও তিনি মূলত কাজ করছিলেন মেয়েদের দল নিয়ে। যেখানে ছেলেদের বয়সভিত্তিক ফুটবলে খুব বেশি সম্পৃক্ততা দেখা যায়নি। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে তার যে ভূমিকা রাখার কথা ছিল, সেখানেও ঘাটতি দেখা যায়।

চাকরি ছাড়ার আগে তিনি জানিয়েছেন দেশের ফুটবল কাঠামোর প্রতি অসন্তোষ। সঙ্গে দুর্নীতির কারণে সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বহিষ্কার হওয়া নিয়েও নাকি তিনি ‘অস্বস্তিতে’ ছিলেন।

শনিবার সাবিনা-কৃষ্ণাদের সঙ্গে হোটেলে দেখা করতে এসে স্মলির পদত্যাগের বিষয়ে মুখ খুলেছেন সালাউদ্দিন। বলেছেন, ‘আমার সঙ্গে একবার নয়, বেশ কয়েকবার কথা হয়েছে। আমার বিশ্বাস, দেশের এখন পর্যন্ত যত টেকনিক্যাল ডিরেক্টর পেয়েছি এরমধ্যে স্মলিই সেরা। এ ব্যাপারে তার সঙ্গে কথাও বলেছি। ফুটবলের জন্য এটা-ওটা করতে হবে এমন অনেক আলোচনা করেছে। কিন্তু দিনশেষে কথা হচ্ছে সে অসুখী। তার অসুখী হওয়ার কারণ আমার চেয়ে আপনারা বেশি জানেন।’

Reneta

‘যদি কেউ পদত্যাগপত্র দেয়, সেটা আমরা গ্রহণ করি। আমার অফিসের কেউ যখনই পদত্যাগ পত্র দিয়েছে, তখনই সেটা গ্রহণ করেছি। কেননা, কেউ যদি কাজ করতে না চায়, তাহলে আমি নেগোশিয়েট করতে চাই না।’

Jui  Banner Campaign
ট্যাগ: কাজী সালাউদ্দিনপদত্যাগপত্রবাফুফেবাংলাদেশ ফুটবললিড স্পোর্টসস্মলি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT