চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫ বছরে ৭৫টি গাছের চারা রোপণ করলেন এস এম কামাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ন ২৪, জুন ২০২৪
বাংলাদেশ
A A

আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫ বছরে খুলনা নগরীতে ৭৫টি গাছের চারা রোপণ করেছেন খুলনা-০৩ সংসদীয় আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

সোমবার (২৪ জুন) শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালসহ খালিশপুর, দৌলতপুর, খানজালা জাহান আলী থানার বিভিন্ন জায়গায় এসব বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন তিনি।

এসময় উপস্থিত সকলকে তাদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গায় গাছের চারা রোপনের অনুরোধ এস এম কামাল হোসেন।

উপস্থিতির উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন: জননেত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের উপর বিশেষভাবে জোর দিয়েছেন। সকলকে অনুরোধ জানিয়েছেন, আশ-পাশের ফাঁকা জায়গা খালি না রেখে গাছের চারা রোপণ করতে। এতে একদিকে যেমন ছায়া ঘন পরিবেশ সৃষ্টি হবে, মানুষ পশু পাখি রোদ ও গরমের হাত থেকে বাঁচবে। এই গাছগুলো বড় হলে মানুষ ছায়া পাবে আবার গাছ প্রাকৃতিক দুর্যোগ হতে এই দুর্যোগ প্রবণ এলাকাকে রক্ষা করবে।

তিনি আওয়ামী লীগের নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে গাছ লাগানোর জন্য নির্দেশনা প্রদান করেন।

বৃক্ষরোপণ করছেন এস এম কামাল হোসেন

বৃক্ষরোপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

Reneta

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ কে এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর গোলাম রব্বানীর টিপু, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল ইসলামসহ অনেকে।

Jui  Banner Campaign
ট্যাগ: এস এম কামাল হোসেনবৃক্ষরোপণ
শেয়ারTweetPin

সর্বশেষ

নিখোঁজ যুবক তহিদুল ইসলাম তুহিনের মা তাসমিনা বেগম বিনা (নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করছেন, প্রতিনিধির পাঠানো ছবি.

নিখোঁজ যুবককে ফিরিয়ে দিতে ২ কোটি টাকা দাবির অভিযোগ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

‘সেলিম সাহেবের কারণেই আজ আমি শাহরুখ’

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
বাংলাদেশ

প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে যাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বিসিবির কেন্দ্রীয় চুক্তি: ‘এ-প্লাস’ নেই, কোন ক্যাটাগরিতে কার বেতন কত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

অসদাচরণের দায়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT