চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আগামী ঈদে শাকিব-নিশোর স্ক্রিন লড়াই উপভোগ্য হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ন ০৯, মে ২০২৩
বিনোদন
A A

কোরবানির ঈদে মুক্তি টার্গেট করে নির্মাণাধীন চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। রায়হান রাফীর পরিচালনায় এর মাধ্যমে প্রথমবার বড়পর্দায় কাজ করতে যাচ্ছেন আফরান নিশো। বিপরীতে আছেন তমা মির্জা। টিভি পর্দার আলোচিত অভিনেতা নিশোর এ চলচ্চিত্রটি নির্মাণের শুরু থেকে আলোচনায় আছে।

বর্তমানে ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের শুটিং একেবারে শেষ পর্যায়ে আছে বলে জানালেন তমা মির্জা। মঙ্গলবার সন্ধ্যায় তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার বিশ্বাস আগামী ঈদে দর্শক অন্য চলচ্চিত্রের সঙ্গে দর্শক ‘সুড়ঙ্গ’ দেখবে। কারণ এর বড় হাতিয়ারগুলো হচ্ছে গল্প, পরিচালক এবং শিল্পীরা।

চলচ্চিত্রটির পক্ষ থেকে আগামী ঈদে অগ্রিম ‘সুড়ঙ্গ’ দেখার আমন্ত্রণ জানালেন ওটিটিতে ‘খাঁচার ভিতর অচিন পাখি’ দিয়ে আলোচনায় আসা তমা মির্জা। ‘সুড়ঙ্গ’তে তিনি ময়না চরিত্রে অভিনয় করেছেন। এমন ধাঁচের চরিত্র অনেক সাধনার পর কোনো শিল্পী পেয়ে থাকেন বলে জানান তমা।

তিনি বলেন, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জার্নিটা আমি উপভোগ করেছি। এই চরিত্রটি করতে পেরে আমি অনেক হ্যাপি। চরিত্রটি দেখে দর্শকদের কখনও ভালোবাসতে ইচ্ছে করবে, কখনও ঘৃণা করতে মন চাইবে। কখনও দর্শক আপন মনে করবে আবার কখনও পর মনে করবে।

প্রত্যাশার কথা জানিয়ে তমা মির্জা বলেন, শুধু ‘সুড়ঙ্গ’ না, আরও যে চলচ্চিত্রগুলো আসবে সেগুলো যেন ব্যবসা সফল হয় এবং প্রযোজকরা যেন লগ্নিকৃত অর্থ ফেরত পান।

আগামী ঈদে মুক্তি পাবে সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘প্রিয়তমা’। শিগগির শুটিং শুরু হতে যাওয়া এ ছবিটি ইতোমধ্যে ব্যাপকভাবে আলোচনায় এসেছে। চলচ্চিত্র প্রেমীরা ধারণা করছেন, আসন্ন ঈদে শাকিব খানের সঙ্গে আফরান নিশোর স্ক্রিন লড়াই জমে উঠবে। তমা মির্জা এ প্রসঙ্গটা কীভাবে দেখেন?

Reneta

তমার উত্তর, খুব চমৎকার স্ক্রিন লড়াই হবে। দর্শক সেটা স্ক্রিনে উপভোগ করবে। তারা দুজনেই দুই মাধ্যমে দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছেন। দুজনেই তাদের স্থানে পরীক্ষিত এতে কোনো সন্দেহ নেই। বড় পর্দায় শাকিব ভাই সুপারস্টার, নিশো ভাইয়ের এই নতুন চলচ্চিত্র যাত্রা অনেক ভালো কিছু হতে যাচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আফরান নিশোতমা মির্জানিশোপ্রিয়তমারায়হান রাফীলিড বিনোদনশাকিব খানসুপারস্টারস্ক্রিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

তারেক রহমান হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী: দ্য ডিপ্লোম্যাট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

এপস্টেইন ফাইলস: মেলিন্ডা গেটসের প্রতিক্রিয়া

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই সন্তান হত্যার পর মা-বাবার আত্মহত্যা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ডকুফিল্মে জেফরি এপস্টেইনের অন্ধকার জগৎ

ফেব্রুয়ারি ৪, ২০২৬

একটি দল রাজনীতিতে এসে ক্রমাগত মিথ্যাচার করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT