চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় দশকের সেরা চলচ্চিত্র সংসদ সম্মাননা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ন ২০, মার্চ ২০২৩
বিনোদন
A A

বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর এবং দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনে নেতৃত্বদানকারী জাতীয় সংগঠন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উৎসবের বছরব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান হলো রবিবার (১৯ মার্চ)। এদিন সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় জমকালো এই অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী এবং সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও জাতীয় উদযাপন পরিষদের সদস্য সচিব বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বরেণ্য চলচ্চিত্রকার ও জাতীয় উদযাপন পরিষদের আহবায়ক মোরশেদুল ইসলাম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি।

অনুষ্ঠানে দেশের চলচ্চিত্র সংস্কৃতির উৎকর্ষ অর্জনে বিশেষ অবদানের জন্য প্রায় শতাধিক চলচ্চিত্র সংসদের মধ্য থেকে নির্বাচিত ১৫টি চলচ্চিত্র সংসদকে ‘ছয় দশকের সেরা চলচ্চিত্র সংসদ সম্মাননা’ প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত চলচ্চিত্র সংসদগুলো হলো- বাংলাদেশ চলচ্চিত্র সংসদ, সিনে আর্ট সার্কেল, অনুস্টুপ ফিল্ম সোসাইটি, সিনেপল ফিল্ম সোসাইটি, রেইনবো ফিল্ম সোসাইটি, চিত্রালী পাঠক-পাঠিক চলচ্চিত্র সংসদ (চিপাচস), সায়েন্স সিনে ক্লাব, চলচ্চিত্রম চলচ্চিত্র সংসদ, ঋত্বিক চলচ্চিত্র সংসদ, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, চোখ ফিল্ম সোসাইটি (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ), চিলড্রেন’স ফিল্ম সোসাইটি এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। এর মাঝে কেবলমাত্র ‘বাংলাদেশ চলচ্চিত্র সংসদ’কে হীরক সম্মাননা এবং অন্য ১৪টি চলচ্চিত্র সংসদকে সূবর্ণ সম্মাননা প্রদান করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় জনপ্রিয় গানের দল জলের গান-এর সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এবং শেষে প্রদর্শিত হয় চলচ্চিত্র সংসদকর্মী নূরুল আলম আতিকের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চলচ্চিত্র সংসদজলের গাননূরুল আলম আতিকবাংলা সিনেমালাল মোরগের ঝুঁটিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ নিয়ে সংসদে বিতর্ক

মার্চ ২৯, ২০২৬

৮ বছর হামের টিকা দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

একযোগে ইরান–হিজবুল্লাহর হামলা, ইসরায়েলের ১০০ শহরে বেজে উঠল সাইরেন

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রমিকদের কর্মবিরতিতে উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

মার্চ ২৯, ২০২৬

মারা গেছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির নায়ক রাহুল

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT